শিরোনাম
◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৫, ১১:৩৩ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজের দল ঘোষণা বি‌সি‌বির

নিজস্ব প্রতি‌বেদক : রোববার (৫ অ‌ক্টোবর) বাংলা‌দেশ ও আফগা‌নিস্তা‌নের মধ‌্যকার টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ শেষ হ‌চ্ছে। এরপর ৮ অ‌ক্টোবর থে‌কে দুই দ‌লের ম‌ধ্যে শুরু হ‌বে তিন ম‌্যা‌চের ওয়ান‌ডে সি‌রি‌জের প্রথম ম‌্যাচ। সেই ল‌ক্ষ্যে শুক্রবার আফগান‌দের বিরু‌দ্ধে ১৬ জ‌নের বাংলা‌দেশ দল ঘোষণা ক‌রে‌ছে বাংলা‌শে ক্রিকেট বোর্ড (‌বি‌সি‌বি)।

এশিয়া কাপ টি-টোয়েন্টিতে ভালো খেলা সাইফ হাসান প্রথমবারের মতো ডাক পেয়েছেন ওয়ানডে দলে। ১৬ সদস্যের দলে নেই লিটন দাস। ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বেই আফগানদের মোকাবিলা করবে বাংলাদেশ।

আগামী ৮ অক্টোবর মাঠে গড়াবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয় ও শেষ ওয়ানডে যথাক্রমে ১১ ও ১৪ অক্টোবর। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে আবুধাবিতে। ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

বাংলাদেশ স্কোয়াড 

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, নাহিদ রানা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়