শিরোনাম
◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৫, ১২:১৩ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

নারী বিশ্বকা‌প, ৬৯ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা, ১০ উইকেটে জিতলো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক : মহিলাদের এক দিনের বিশ্বকাপে সহজ জয় পেল ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকাকে ১০ উইকেট উড়িয়ে দিলেন ন্যাট শিভার ব্রান্টেরা। প্রথমে ২০.৪ ওভারে ৬৯ রানে শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। জবাবে ১৪.১ ওভারে ৭৩ রান তুলে জয় ছিনিয়ে নেন ব্রান্টেরা।

টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ব্রান্ট। গুয়াহাটির ২২ গজে প্রথমে ব্যাট করার সুবিধা কাজে লাগাতে পারলেন না দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেটারেরা। ইংল্যান্ডের বোলিং আক্রমণের সামনে প্রথম থেকেই ধারাবাহিক ভাবে উইকেট হারাতে শুরু করেন তাঁরা। ছ’নম্বরে ব্যাট করতে নামা সিনালো জাফটা ছাড়া কেউ দু’অঙ্কের রানও করতে পারেননি।

 জাফটা করেন ২২। দক্ষিণ আফ্রিকার ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রান অতিরিক্ত ৮! ইংল্যান্ডের বোলারেরা ভাগাভাগি করে নিয়েছেন প্রতিপক্ষের উইকেটগুলি। সফলতম লিনসে স্মিথ ৭ রানে ৩ উইকেট নিয়েছেন। ৫ রানে ২ উইকেট ব্রান্টের। 

১৪ রানে ২ উইকেট চার্লি ডিনের। ১৯ রানে ২ উইকেট সোফি একলেস্টোনের। সতীর্থদের এমন দাপটের দিনে ব্যর্থ জোরে বোলার লরেন বেল। তিনি ৪ ওভারে ২৪ রান খরচ করে ১ উইকেট পেয়েছেন।

জয়ের জন্য ৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কোনও সমস্যাতেই পড়তে হয়নি ইংল্যান্ডের দুই ওপেনারকে। দক্ষিণ আফ্রিকার বোলারদের সহজে খেলেছেন ট্যামি বিউমন্ট এবং অ্যামি জোন্স।

 বিউমন্ট ৩৫ বলে ২১ রানে অপরাজিত থাকেন। মারেন তিনটি চার। জোন্স অপরাজিত থাকেন ৫০ বলে ৪০ রানের ইনিংস খেলে। ৬টি চার এসেছে তাঁর ব্যাট থেকে। দক্ষিণ আফ্রিকার বোলারেরা ১২ রান অতিরিক্ত দিয়ে ইংরেজদের কাজ আরও সহজ করে দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়