শিরোনাম
◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৫, ১১:০৫ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলা‌দে‌শের কা‌ছে হারের একাধিক কারণ জানালেন রশিদ খান

স্পোর্টস ডেস্ক : ৯ রানে ৬ উইকেট তুলে একটা সময় ম্যাচ জমিয়ে দিয়েছিল আফগানিস্তান। সেখান থেকে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেনের বদৌলতে ৪ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজ দল। 

শারজাতে বাংলাদেশের বিপক্ষে হেরে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ল আফগানিস্তান। ব্যর্থতার পেছনে বেশ কয়েকটি কারণ সামনে এনেছেন আফগান অধিনায়ক রশিদ খান। 

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রশিদ বলেন, ‘আমি মনে করি শেষটা আরও ভালো হতে পারতো। টি টোয়েন্টিতে মনোযোগ ও মোমেন্টাম হারালেই বিপদ। একবার ম্যাচ থেকে পিছিয়ে পড়লে ফেরাটা কঠিন হয়ে পড়ে।

আফগানিস্তানের সর্বসাক্যুলে সংগ্রহ ছিল ১৫০ রান। আরও ১০-২০ রান বেশি হলে ফল ভিন্ন হতেও পারত বলে মনে করেন রশিদ,‘আমার মনে হয়েছে ১৭০–১৮০ রান করা সম্ভব ছিল। কিন্তু আমরা ভালো শট খেলতে পারিনি।’

কোনো প্রকার এক্সকিউজ না রেখে রশিদ বলেন, ‘আমি মনে করি, প্রথম ১০ ওভারে আমরা ভালো বোলিং করতে পারিনি। আমার মনে হয়েছে এই উইকেটে যত বেশি স্ট্যাম্পে বল করা যায়, তত ভালো ফল আসে। 

বাইরে বল করলে ব্যাটারের জন্য রান তোলা সহজ হয়ে যায়। আমরা সেটা নিয়ে আলোচনা করেছি, কিন্তু বাস্তবায়ন করতে পারিনি। তবে একবার যখন স্ট্যাম্প ধারাবাহিকভাবে বল করা শুরু করলাম, তখন ফলও পেলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়