শিরোনাম
◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৪৯ বিকাল
আপডেট : ১৫ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ক্রিকেট বো‌র্ডের নির্বাচ‌নে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জিততে যাচ্ছেন বুলবুল ও ফাহিম

স্পোর্টস ডেস্ক : বিসিবি নির্বাচনের পরিচালক পদের জন্য রোববার (২৮ সে‌প্টেম্বর) মনোনয় জমা দেওয়ার শেষ সময় ছিল ৫টা পর্যন্ত। মনোনয়ন নিয়েছিলেন ৬০ জন কাউন্সিল, তবে জমা দিয়েছেন ৫১ কাউন্সিলর। আজ (সোমবার) যাছাই-বাছাই শেষে ৩টি মনোনয়ন অবৈধ বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সব মিলিয়ে ৪৮ মনোনয়ন বৈধ।

ঢাকা বিভাগ থেকে আব্দুল্লাহ ফুয়াদ রেদোয়ানের মনোনয়ন অবৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আর তাতেই কপাল খুলেছে আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদীন ফাহিমের। বিনা প্রতিদ্বন্দ্বীতায় পরিচালক হতে যাচ্ছেন তারা।

এছাড়াও বাতিল হওয়া দুটির মধ্যে একটি চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা। আরেকটি রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার মনোনয়ন।

যাদের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে। তারা তফশিল অনুযায়ী আগামীকাল আপত্তি জানাতে পারবে। তারা যদি আবেদন করেন তাহলে শুনানি করে সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন।

এর আগে জেলা ও বিভাগীয় সংস্থার ক্যাটাগরি ১-এ মনোনয়নপত্র বিক্রি হয়েছিল ২৮টি, জমা পড়েছে ১৮টি। এর মধ্যে ঢাকা বিভাগে ৩টি, চট্টগ্রামে ৪, খুলনায় ২, রাজশাহীতে ৪, রংপুরে ৩, সিলেটে ১, বরিশালে ১টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়