শিরোনাম
◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৬, ০৮:১০ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় শর্মিলা রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গণসংযোগ ও লিফলটে বিতরণ করেছেন মরহুম আরাফাত রহমান কোকোর সহধর্মিণী শর্মিলা রহমান সিঁথি। 

শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৩টার দিকে শাহাজাদপুর সুবাস্তু নজর ভ্যালি মার্কেটের সামনে গণসংযোগ ও লিফলেটে বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন তিনি।

এ সময়ে আরও উপস্থিত ছিলেন ব্যারিস্টার মেহনাজ মান্নানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় শর্মিলা রহমান শাহাজাদপুর ও গুলশান ডিএনসিসি মার্কেটে লিফলেট বিতরণ করেন।

এদিকে আজ সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন তারেক রহমান। বিকেল ৩টায় জনসভা মঞ্চে তারেক রহমান তার স্ত্রী জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে উপস্থিত হলে লাখো নেতা-কর্মীর করতালিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। 

দীর্ঘ প্রায় ২০ বছর পর প্রিয় নেতাকে সামনে পেয়ে সিরাজগঞ্জ ও পাবনার প্রত্যন্ত অঞ্চল থেকে আসা মানুষের মাঝে এক অভূতপূর্ব উল্লাস দেখা যায়। জনসভা থেকে সিরাজগঞ্জ ও পাবনা জেলার সকল সংসদীয় আসনের বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, দেশ পরিচালনার দীর্ঘ অভিজ্ঞতা একমাত্র বিএনপিরই রয়েছে এবং একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা গেলেই কেবল জনগণের প্রকৃত অধিকার নিশ্চিত হবে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়