শিরোনাম
◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৫, ০৫:৪৮ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

নির্বাচনের আগে গণভোট চাওয়া নির্বাচন বানচালের ষড়যন্ত্র: মির্জা ফখরুল

মনিরুল ইসলাম: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “যারা নির্বাচনের আগে গণভোট চাচ্ছে, তারা মূলত জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। গণভোট জাতীয় নির্বাচনের দিনেই হতে হবে—এটাই বিএনপির স্পষ্ট অবস্থান।”

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা-পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “একটি রাজনৈতিক দল কয়েকটি দল নিয়ে জোট বানিয়েছে, যারা নির্বাচনের আগেই গণভোট দিতে সরকারের ওপর চাপ সৃষ্টি করছে। কিন্তু দুটি ভোট একসঙ্গে করতে গেলে বিপুল অর্থ ব্যয় হবে। তাই বিএনপি মনে করে, গণভোট নির্বাচনের দিনেই হওয়া উচিত।”

তিনি আরও বলেন, “আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এর বাইরে জনগণ কোনো বিলম্ব বা অজুহাত মেনে নেবে না।”

জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি দলের নির্বাচনের আগে গণভোটের দাবি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “এটি স্পষ্টতই নির্বাচন বানচালের ষড়যন্ত্র। গণতন্ত্রকে অচল করার নতুন কৌশল হিসেবে এ দাবি তোলা হচ্ছে।”

এর আগে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীসহ সারা দেশে বর্ণাঢ্য র‌্যালি বের করে বিএনপি। রাজধানীতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকাল তিনটায় শুরু হওয়া র‌্যালিটি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মৌচাক, মগবাজার ও বাংলা মোটর ঘুরে সোনারগাঁও হোটেল মোড়ে গিয়ে শেষ হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়