শিরোনাম
◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৫, ০৭:১৪ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রেইন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন, লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় আছেন

নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ও খ্যাতিমান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘ সাত মাস ধরে অসুস্থ। তিনি গত ২৬ এপ্রিল থেকে লন্ডনে চিকিৎসাধীন।

আজ (১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তার ছেলে মিরাজুল মইন জয় কানাডা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ তথ্য জানান।

জয় বলেন, ‘আমার বাবা ইলিয়াস কাঞ্চন ব্রেইন টিউমারে আক্রান্ত।

লন্ডনে তার চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, টিউমারটির অবস্থান জটিল হওয়ায় সম্পূর্ণ অপারেশন সম্ভব নয়।আংশিক অস্ত্রোপচারের পর রেডিয়েশন ও কেমোথেরাপি চলবে।’

পারিবারিক সূত্রে জানা যায়, এ বছরের শুরুতে ইলিয়াস কাঞ্চন কথা বলায় সমস্যা ও স্মৃতিভ্রংশে ভুগছিলেন। পরে ধানমণ্ডির একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার মাথায় টিউমার ধরা পড়ে। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সের বিশেষজ্ঞ চিকিৎসকরা অস্ত্রোপচারকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করলে তাকে লন্ডনে নেওয়া হয়। লন্ডনের হারলি স্ট্রিট ক্লিনিকে দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পর গত ৫ আগস্ট উইলিংটন হাসপাতালে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, বাকি অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করা হবে।

এ চিকিৎসা ৬ সপ্তাহ চলবে এবং পরে আরো অন্তত ৪ সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হবে। নিসচার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয় দেশবাসীর কাছে তার বাবার সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন। সূত্র: কালের কণ্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়