শিরোনাম
◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৫, ০৩:৫৪ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিভাবে ভোট দেবেন প্রবাসীরা, জানালেন ইসি সানাউল্লাহ

অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই লক্ষে নির্বাচনের রোডম্যাপ ঘোষণাও করা হয়েছে। ভোটের সব ধরনের প্রস্তুতিও নিচ্ছে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টরা। আসন্ন এই নির্বাচনে প্রবাসীদের ভোট নেওয়ার উদ্যোগ নিয়েছে ইসি। সেই প্রক্রিয়াও শুরু করে দিয়েছে কমিশন।

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা হবে।

বুধবার (১ অক্টোবর) প্যারিসে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক মতবিনিময় সভায় ইসি সানাউল্লাহ বলেন, অনলাইন ভোটিং এখনো নিরাপদ মডেল হিসেবে স্বীকৃত হয়নি। তাই আপাতত প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটই কার্যকর সমাধান।

তিনি জানান, নভেম্বরে ‘Postal Vote BD’ নামের একটি অ্যাপ চালু করা হবে। এর মাধ্যমে নিবন্ধিত ভোটাররা ব্যালটের জন্য আবেদন করতে পারবেন এবং সম্পূর্ণ প্রক্রিয়াটি ট্র্যাক করা যাবে। প্রবাসীদের পাঠানো ব্যালট সরাসরি সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাবে।

সভায় সভাপতিত্ব করেন ফ্রান্সে নিযুক্ত রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের আইডিইএ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী।

এছাড়া বক্তব্য দেন- ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ তাহের, ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (এফবিজেএ) সমন্বয়ক মাহবুব হোসাইন, বাংলাদেশি নাগরিক পরিষদ ফ্রান্স শাখার সভাপতি আবুল খায়ের লস্কর, সংগঠনের উপদেষ্টা জালাল আহমদ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডায়াস্পোরা এলায়েন্সের আঞ্চলিক সংগঠক ইশতিয়াক আকিব এবং ফ্রান্স যুবদলের সভাপতি আহমেদ আব্দুল মালেক। উৎস: যুগান্তর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়