শিরোনাম
◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:৫৪ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিশুদের হৃদরোগের ঝুঁকি বাড়াচ্ছে অতিরিক্ত ‘স্ক্রিন টাইম

হার্টের সমস্যা শুধু বড়দের নয়, শিশুদের মধ্যেও দেখা দিতে পারে। শিশুদের হৃদরোগ মূলত দুই ধরনের হয়ে থাকে—একটি জন্মগত (সায়ানোটিক) এবং অন্যটি জন্মের পর হওয়া (নন-সায়ানোটিক) সমস্যা। জন্মগত সমস্যার ক্ষেত্রে শুরু থেকেই চিকিৎসা নেওয়া গুরুত্বপূর্ণ। আর নন-সায়ানোটিক সমস্যায় শিশুর ওজন না বাড়া, খাওয়ার সময় ঘামানো, খাওয়া কমে যাওয়া ইত্যাদি লক্ষণ দেখা দিতে পারে। কখনও কখনও এর বিপরীতও হতে পারে।

চিকিৎসকেরা জানাচ্ছেন, যদি শিশুর ওজন অতিরিক্ত বেড়ে যায় এবং স্থূলত্ব দেখা দেয়, তা হলে ভবিষ্যতে ডায়াবিটিস ও হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি পায়। অনিয়মিত খাবার, সুষম আহারের অভাব এবং খেলাধুলার কমতি শিশুর শরীরে পেট ও কোমরে চর্বি জমার কারণ হয়। এর ফলে হজমে সমস্যা, গ্যাস ও অম্বল দেখা দেয়। এই ধরনের পরিস্থিতিকে ‘মেটাবলিক সিনড্রোম’ বলা হয়, যা পরবর্তীতে হৃদরোগের সম্ভাবনা বাড়ায়।

এছাড়াও, একটি অভ্যাস শিশুর হৃদরোগের ঝুঁকি বাড়াচ্ছে, যা অনেক অভিভাবক সচেতন নন। শিশুদের স্ক্রিন টাইম বা টিভি/মোবাইল ব্যবহারের সময় যদি বেশি হয়, তা শুধু মানসিক সমস্যা নয়, হৃদরোগের ঝুঁকিও বৃদ্ধি করে। অ্যামেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের একটি সমীক্ষা অনুযায়ী, বেশি স্ক্রিন টাইমের শিশুরা উচ্চ রক্তচাপ, কোমরের আকার বৃদ্ধি, কোলেস্টেরল বেড়ে যাওয়া এবং ইনসুলিনের প্রভাব কমে যাওয়া সমস্যা বেশি ভোগে। এগুলো সব হার্টের অসুখের সঙ্গে পরোক্ষভাবে যুক্ত।

সূত্র- এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়