শিরোনাম
◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৬, ১০:৪১ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চা নাকি কফি, শরীরের জন্য কোনটি বেশি উপকারী?

চা ও কফি দুটি পানীয়ই বিশ্বব্যাপী মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে অনেক সময় প্রশ্ন আসে, কোনটি শরীরের জন্য বেশি উপকারী? বিজ্ঞান ও গবেষণার আলোকে বিষয়টি বিশ্লেষণ করলে দেখা যায়, দুই পানীয়েরই নিজস্ব গুণ এবং উপকারিতা রয়েছে।

প্রাচীনকালে ব্রিটিশরা চা পানকে জনপ্রিয় করার জন্য নানা প্রচারণা চালিয়েছিল। বলা হত, চায়ে রয়েছে অসাধারণ স্বাস্থ্যগত উপকারিতা, যা ঠান্ডা জ্বর থেকে শুরু করে গা ব্যথা, এমনকি কলেরা পর্যন্ত মোকাবেলায় কার্যকর। যদিও তখনকার প্রচারণায় কিছু অতিশযোক্তি ছিল, আধুনিক গবেষণায় চায়ের অনেক উপকারিতাই প্রমাণিত হয়েছে।

বিশ্বব্যাপী ৮ লাখ মানুষের ওপর এক গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত চা পান করেন, তাদের মধ্যে যকৃতের (লিভার) সিরোসিস এবং অন্যান্য যকৃত সংক্রান্ত রোগের ঝুঁকি তুলনামূলকভাবে কম। এছাড়া ২০১৫ সালের এক মেটা-অ্যানালাইসিসে ২৩ হাজার ব্যক্তির ওপর পরীক্ষা-নিরীক্ষায় জানা গেছে, দিনে তিন কাপ চা পানে বিষণ্ণতা কমে প্রায় ২৩ শতাংশ।

চায়ের আরও এক বড় উপকারিতা হলো স্ট্রোক এবং হৃদরোগের ঝুঁকি হ্রাস। যারা দিনে তিন কাপ বা তার বেশি চা পান করেন, তাদের স্ট্রোকের ঝুঁকি কমে প্রায় ২১ শতাংশ। পাশাপাশি, একাধিক গবেষণায় দেখা গেছে, চা পানে টাইপ-২ ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কমে এবং গ্রিন টি পানের মাধ্যমে প্রস্টেট ক্যানসারের ঝুঁকি নিয়ন্ত্রণে সাহায্য পাওয়া যায়।

অন্যদিকে, কফিতেও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও মানসিক সতেজতা বৃদ্ধির গুণ, যা শরীর ও মস্তিষ্কের জন্য উপকারী। তবে অতিরিক্ত কফি পানের কারণে অনিদ্রা, উদ্বেগ ও পেটের সমস্যা হতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করে থাকেন।

তবে এই সব তথ্য মূলত জরিপভিত্তিক ও পর্যবেক্ষণমূলক, যার দ্বারা সরাসরি চায়ের কারণে এসব উপকারিতা ঘটছে বলেই সুনির্দিষ্ট কিছু বলা কঠিন। ফলে, চা ও কফির মধ্যে কোনটি ভালো তা নির্ভর করে ব্যক্তিগত পছন্দ, স্বাস্থ্য অবস্থা ও গ্রহণের পরিমাণের ওপর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়