শিরোনাম
◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৬, ০৮:৫০ সকাল
আপডেট : ২৮ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাঁত ব্যথায় লবঙ্গের উপকারিতা

দাঁত ব্যথা শুরু হলে অনেকেই ঘরোয়া উপায়ে আরাম পেতে চান। এই ক্ষেত্রে বহুদিনের পরিচিত প্রাকৃতিক উপাদান হলো লবঙ্গ। রান্নাঘরের সাধারণ এই মসলা দাঁতের যন্ত্রণায় দ্রুত উপশম দিতে পারে।

লবঙ্গে থাকা ইউজেনল নামের প্রাকৃতিক উপাদান ব্যথানাশক ও জীবাণুনাশক হিসেবে কাজ করে। এটি দাঁত ও মাড়ির স্নায়ুকে সাময়িকভাবে অবশ করে ব্যথা কমাতে সাহায্য করে। পাশাপাশি সংক্রমণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া দমনেও ভূমিকা রাখে।

দাঁত ব্যথায় লবঙ্গ ব্যবহার

  • ব্যথার জায়গায় একটি লবঙ্গ আলতো করে চেপে ধরলে ধীরে ধীরে আরাম পাওয়া যায়।
  • লবঙ্গ তেল তুলোয় নিয়ে আক্রান্ত দাঁত বা মাড়িতে লাগালে ব্যথা ও ফোলাভাব কমে।
  • কুসুম গরম পানিতে ২-৩ ফোঁটা লবঙ্গ তেল মিশিয়ে কুলি করলেও উপকার মেলে।

এ ছাড়া দাঁতের ক্ষয় ও মাড়ির প্রদাহ কমাতে সাহায্য করে, মুখের দুর্গন্ধ দূর করে ও সাময়িকভাবে ব্যথানাশক ও অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে।

তবে লবঙ্গ বা লবঙ্গ তেল বেশি পরিমাণে ব্যবহার করা ঠিক নয়। দীর্ঘদিন দাঁত ব্যথা থাকলে বা ফোলা, জ্বর দেখা দিলে অবশ্যই দন্ত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়