শিরোনাম
◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২৬, ১০:২৫ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শীতকালেও ফিট থাকতে যেসব অভ্যাস জরুরি

শীতকাল এলেই অনেকের শরীরে আসে আলস্য, ব্যায়ামের অনীহা আর খাবারে বাড়তি আকর্ষণ। ফলে ওজন বাড়া, হজমের সমস্যা কিংবা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার ঝুঁকি থাকে। তবে কিছু ভালো অভ্যাস গড়ে তুললেই শীতেও নিজেকে ফিট রাখা সম্ভব। চলুন জেনে নেওয়া যাক শীতকালে নিজেকে ফিট রাখবেন যেভাবে-

নিয়মিত ব্যায়াম

শীতে ঠান্ডার কারণে ঘর থেকে বের হতে মন না চাইলেও প্রতিদিন অন্তত ৩০ মিনিট ব্যায়াম করা প্রয়োজন। ঘরে বসে যোগব্যায়াম, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ কিংবা হালকা স্ট্রেচিংও উপকারী। সকালে রোদে হাঁটলে ভিটামিন ডি পাওয়া যায়, যা হাড়ের জন্য ভালো।

খাবারে ভারসাম্য

শীতে ভাজা পোড়া ও মিষ্টি খাবারের প্রতি ঝোঁক বাড়ে। তবে শাকসবজি, মৌসুমি ফল, ডাল ও প্রোটিনসমৃদ্ধ খাবার বেশি রাখুন খাদ্যতালিকায়। গরম স্যুপ শরীর উষ্ণ রাখার পাশাপাশি হজমেও সাহায্য করে।

পর্যাপ্ত পানি পান 

ঠান্ডায় তৃষ্ণা কম লাগলেও শরীরের পানির চাহিদা কমে না। পর্যাপ্ত পানি পান না করলে ডিহাইড্রেশন ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে। গরম পানি বা হারবাল চা পান করতে পারেন।

পর্যাপ্ত ঘুম ও মানসিক প্রশান্তি

শীতে রাত বড় হওয়ায় অনেকেই বেশি দেরি করে ঘুমান। নিয়মিত ৬-৮ ঘণ্টা ঘুম শরীর ও মন দুটোই সুস্থ রাখে। মানসিক চাপ কমাতে বই পড়া বা হালকা মেডিটেশন উপকারী।

ত্বক ও শরীরের যত্ন

শীতে ত্বক শুষ্ক হয়ে যায়। তাই ময়েশ্চারাইজার ব্যবহার ও গরম পানিতে বেশি সময় গোসল এড়িয়ে চলুন। উষ্ণ পোশাক পরলে ঠান্ডাজনিত অসুস্থতাও কম হয়। 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়