শিরোনাম
◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২৫, ১১:১৯ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন চশমা পরলে মাথা ব্যথা ও চোখে সমস্যা কেন হয়?

নতুন চশমা বানালেন কিন্তু চোখে দেওয়ার পরই মাথা ঘোরা, ব্যথা বা আবছা দেখার সমস্যা হচ্ছে? এটি অনেকেরই অভিজ্ঞতা। 

নতুন চশমার সঙ্গে চোখ এবং মস্তিষ্ক মানিয়ে নিতে কিছু সময় লাগে। প্রথম কয়েক সপ্তাহ সমস্যার কারণগুলো প্রধানত হলো:

দীর্ঘক্ষণ স্ক্রিনের দিকে তাকানো: 

নতুন চশমা পরেই ফোন, ল্যাপটপ বা টিভির দিকে দীর্ঘক্ষণ তাকালে মাথাব্যথা হতে পারে।  মাঝে মাঝে ব্রেক নিন।

ভিন্ন লেন্স পাওয়ার: 

বাইফোকাল, ট্রাইফোকাল বা প্রগ্রেসিভ লেন্সে কাছের ও দূরের দৃষ্টি মেলাতে ভিন্ন শক্তির লেন্স থাকে, যা প্রথমদিকে মাথার যন্ত্রণা সৃষ্টি করতে পারে।

ফ্রেমের ফিটিং সমস্যা: 

ঝাঁ চকচকে ফ্রেম হলেও তা ঠিকমতো মুখে বসছে কি না, তা পরীক্ষা করুন। ঢিলে বা বেশি চাপযুক্ত ফ্রেম নাক ও কপালে ব্যথা দিতে পারে।

হঠাৎ প্রেসক্রিপশন পরিবর্তন: 

নতুন চশমা নেওয়ার পরে চোখের পেশি মানিয়ে নিতে সক্রিয় হয়, যা প্রথমে মাথার ব্যথা বাড়াতে পারে।

সমাধানের জন্য করণীয়:

প্রথমে নতুন চশমা দিনে কয়েক ঘণ্টা পরুন, পরে কিছু সময় পুরনো চশমা ব্যবহার করুন। ধীরে ধীরে নতুন চশমার সময়সীমা বাড়ান। দীর্ঘক্ষণ স্ক্রিনের দিকে তাকানো এড়িয়ে চলুন। মাঝে মাঝে চোখ বন্ধ করে বা ঘর অন্ধকার করে ১০ মিনিট বিশ্রাম দিন।

ফ্রেম ঠিকভাবে বসেছে কি না পরীক্ষা করুন। খুব চেপে বসা বা ঢিলে ফ্রেম মাথাব্যথার কারণ হতে পারে। নতুন চশমা পরার সঙ্গে সঙ্গে পুরনো চশমা পরবেন না, পরিবর্তন ধীরে ধীরে করুন। যদি সঠিকভাবে ব্যবহার করার পরও সমস্যা না কমে বা মাথাব্যথা বৃদ্ধি পায়, অবশ্যই চোখের বিশেষজ্ঞের পরামর্শ নিন। সূত্র: বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়