শিরোনাম
◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৬, ১০:১৮ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের আকাশে ধ্বংস ইসরাইলি এফ-১৬ যুদ্ধবিমান

ইরানে আগ্রাসন চালাতে গিয়ে একের পর এক অত্যাধুনিক যুদ্ধবিমান হারাচ্ছে গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র। এবার আরও একটি এফ-১৬ ফাইটার জেট ধ্বংস করার তথ্য দিয়েছে ইসলামিক রেভল্যুশন গার্ডস কর্পস (আইআরজিসি)।

এই আধাসামরিক বাহিনী জানায়, মধ্য ইরানের আকাশে সফলভাবে তৃতীয় একটি ইসরাইলি যুদ্ধবিমান এফ-১৬ প্রতিহত করেছে আইআরজিসি।

শনিবার (২১ মার্চ) বিবৃতিতে আইআরজিসির জনসংযোগ বিভাগ ঘোষণা করেছে, স্থানীয় সময় রাত ৩টা ৪৫ মিনিটে আক্রমণকারী যুদ্ধবিমানটিকে লক্ষ্যবস্তু করা হয়। তারা উল্লেখ করেছে যে, তাদের আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এটি ইন্টারসেপ করে। 

বিবৃতি অনুযায়ী, ড্রোন, ক্রুজ মিসাইল এবং উন্নত শত্রু যুদ্ধবিমানসহ ২০০টিরও বেশি বৈরী আকাশযানকে লক্ষ্যবস্তু ও ধ্বংস করা হয়েছে, যা ইরানের আকাশসীমায় হুমকি পর্যবেক্ষণ ও মোকাবিলায় আইআরজিসির বর্ধিত সক্ষমতা প্রদর্শন করে।

ইসরাইলি এফ-১৬ প্রতিহত করার বিষয়টি ইরানের ক্রমবর্ধমান সামরিক শক্তি এবং বিদেশি অনুপ্রবেশের বিরুদ্ধে নিজেদের আকাশসীমা রক্ষায় প্রস্তুতিরই প্রতিফলন।

এদিকে ইসরাইলি সামরিক বাহিনী স্বীকার করেছে যে, তাদের একটি যুদ্ধবিমান ইরানি প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ছোড়া সারফেস-টু-এয়ার (ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য) মিসাইলের লক্ষ্যবস্তু হয়েছে।

এক বিবৃতিতে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, বিমানটি অধিকৃত অঞ্চলের ঘাঁটি থেকে তেহরানের আশপাশের এলাকা লক্ষ্য করে বিমান হামলার মিশনে রওনা হয়েছিল। তারা আরও দাবি করেছে যে, পাইলটরা এই ঘটনা থেকে বেঁচে ফিরতে সক্ষম হয়েছেন।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর নতুন করে বিমান হামলা শুরু করে, যা আট মাস আগে তাদের বিনা উস্কানিতে চালানো হামলার পরবর্তী পদক্ষেপ।

এর জবাবে ইরান ইসরাইল-অধিকৃত অঞ্চল এবং ওই অঞ্চলের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে পাল্টা জবাব দিচ্ছে।

সূত্র: প্রেস টিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়