শিরোনাম
◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৬, ১২:১৫ রাত
আপডেট : ১৪ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুসলিম দেশগুলোর প্রতি ইরানের প্রেসিডেন্টের বার্তা

আঞ্চলিক উত্তেজনা ও সংঘাতময় পরিস্থিতির মধ্যেই প্রতিবেশী রাষ্ট্রগুলোর প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি স্পষ্ট করেছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলের প্রতিবেশী এবং অন্যান্য মুসলিম দেশগুলোর সঙ্গে কোনো ধরনের দ্বন্দ্বে জড়ানোর অভিপ্রায় তেহরানের নেই।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট পেজেশকিয়ান প্রতিবেশী দেশগুলোকে ‘ভাতা’ সম্বোধন করে সতর্কবার্তা দেন। তিনি বলেন, মুসলিম বিশ্বের অভ্যন্তরীণ যেকোনো বিভেদ বা সংঘাতের প্রত্যক্ষ সুবিধাভোগী হলো জায়নবাদী গোষ্ঠী। তাই ভ্রাতৃপ্রতিম দেশগুলোর সঙ্গে বিবাদে না জড়িয়ে বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পবিত্র ঈদুল ফিতর এবং ইরানি নববর্ষ 'নওরোজ' উপলক্ষে দেওয়া এই বিশেষ বার্তায় মুসলিম উম্মাহর সংহতি কামনা করেন পেজেশকিয়ান। তাঁর মতে, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ও শিক্ষার অনুসরণের মাধ্যমেই এই কাঙ্ক্ষিত ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব।

বর্তমান কঠিন ও উত্তাল পরিস্থিতি মোকাবিলায় এবারের নওরোজকে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে বর্ণনা করেন ইরানি প্রেসিডেন্ট। দেশবাসীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন আমরা একসঙ্গে হাত মিলিয়ে আমাদের ইরানকে যে ঝড়ের মধ্যে পড়েছে তা থেকে পথ দেখাই, যেন আমরা গর্বিত ও বিজয়ী হয়ে উঠতে পারি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়