শিরোনাম
◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:৩৫ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আমার তারেক ভাই’ সম্বোধন করে বিএনপিকে মমতার শুভেচ্ছা বার্তা

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএনপি চেয়ারম্যানকে ‘আমার তারেক ভাই’ সম্বোধন করে অভিনন্দন জানিয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি এই শুভেচ্ছা বার্তা জানান।

পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, বাংলাদেশের সব ভাইবোন ও জনগণকে জানাই আমার শুভেচ্ছা এবং আগাম রমজান মোবারক। বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য আমার তারেক ভাই, তার দল এবং অন্যান্য দলকে অভিনন্দন জানাই। সবাই ভালো থাকুন, সুখে থাকুন।

তিনি আরও বলেন, আমাদের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক সব সময় বজায় থাকবে—এটাই আমরা কামনা করি।

উল্লেখ্য, সারা দেশে ২৯৯টি আসনে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে, এরপর গণনা শুরু হয় এবং রাতের মধ্যেই নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়