শিরোনাম
◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৬, ০৯:৪৯ সকাল
আপডেট : ১৫ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রবীন্দ্রনাথকে নিয়ে ‘অদ্ভুত তথ্য’ দিলেন বিজেপি নেতা

বিতর্কিত মন্তব্য করে কড়া সমালোচনার মুখে পড়েছেন ভারতের ক্ষমতাসীন বিজেপির এক নেতা। বিজেপি-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বলেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 'নোবেল শান্তি' পুরস্কার পেয়েছিলেন। খবর ডয়চে ভেলের।

বুধবার দুর্গাপুরে নীতিন নবীন দলের কর্মী সম্মেলনে জানান, কবিগুরু এই রাজ্যকে শুধু নয়, পুরো দেশকে শিক্ষার নতুন পদ্ধতি দিয়েছিলেন, যার জন্য তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল, সেই রবীন্দ্রনাথ ঠাকুরকেও আমি স্মরণ করছি।

তবে তিনি এই তথ্য কোথায় পেয়েছেন তা জানাননি। রবীন্দ্রনাথ গীতাঞ্জলির জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পান ১৯১৩ সালে। বিজেপি সভাপতি ওই কর্মীসভায় জয় বাংলার জায়গায় জয় বঙ্গাল স্লোগানও দেন। 

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, বিজেপি নেতারা মাঝেমাঝেই জনসভা বা দলের কর্মী সভায় বিচিত্র সব তথ্য দেন। এর আগে পশ্চিমবঙ্গে বিজেপি-র সাবেক সভাপতি দিলীপ ঘোষ গরুর দুধে সোনা আছে বলে দাবি করেন।

এ ছাড়া দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছিলেন, গণেশের মাথায় হাতির মাথা হলো সেই যুগে প্লাস্টিক সার্জারি যে ছিল তার প্রমাণ। 

রবীন্দ্রনাথের নোবেল পাওয়া নিয়ে বিজেপি সভাপতির এমন তথ্যের পর তৃণমূল বলেছে, আবার প্রমাণ হয়ে গেলো, পশ্চিমবঙ্গ, বাঙালি ও মনীষীদের সম্পর্কে বিজেপি কিছুই জানে না।

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়