শিরোনাম
◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৬, ১১:৩৩ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের কৌশলগত পদক্ষেপ: হলদিয়া থেকে শিলিগুড়ি পর্যন্ত সামরিক প্রস্তুতি জোরদার

ভারত তার পূর্ব দিকের নিরাপত্তা বলয়কে ধাপে ধাপে পরিকল্পনার মাধ্যমে শক্তিশালী করছে। স্থল ও সমুদ্র—দু’দিকেই একযোগে সামরিক প্রস্তুতি বাড়াচ্ছে নয়াদিল্লি, যা স্পষ্টভাবে পূর্ব সীমান্তকে অগ্রাধিকারে রাখার ইঙ্গিত দিচ্ছে। ভারতীয় নৌবাহিনী পশ্চিমবঙ্গের হলদিয়ায় একটি নতুন নৌঘাঁটি স্থাপন করছে। 

এর মূল লক্ষ্য বঙ্গোপসাগর অঞ্চলে ভারতের নৌ উপস্থিতি বাড়ানো সামুদ্রিক নজরদারি ও দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা জোরদার করা। কলকাতা–হলদিয়া অক্ষকে কৌশলগতভাবে আরও কার্যকর করা এই ঘাঁটি পূর্ব উপকূলে যেকোনো পরিস্থিতিতে দ্রুত নৌ মোতায়েন নিশ্চিত করবে বলে মনে করা হচ্ছে। 

শিলিগুড়ি করিডোরে তিনটি নতুন সেনাঘাঁটি স্থলভাগেও প্রস্তুতি চোখে পড়ার মতো। এই করিডোর ঘিরে তিনটি নতুন সেনাঘাঁটি গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এর মূল লক্ষ্য উত্তর-পূর্ব ভারতের যোগাযোগ ও রসদ সরবরাহ নিরাপদ রাখা।

এদিকে, যে কোনো সামরিক বা কৌশলগত ঝুঁকি দ্রুত মোকাবিলায় মিজোরাম রাজ্যে নতুন সেনা গঠন ও পাহাড়ি যুদ্ধ সক্ষমতা বাড়ানো হচ্ছে। এতে— দুর্গম পাহাড়ি এলাকায় দ্রুত প্রতিক্রিয়া সীমান্ত অঞ্চলে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। 

বলা হচ্ছে, হলদিয়া থেকে শিলিগুড়ি পর্যন্ত ভারতের প্রস্তুতি স্পষ্ট করে বলছে— পূর্ব দিক এখন ভারতের কৌশলগত অগ্রাধিকার, আর সেই অগ্রাধিকার নিয়ে কোনও ঝুঁকি নিতে প্রস্তুত নয় নয়াদিল্লি। সূত্র : দিনপত্র ও কলকাতা ২৪/৭।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়