শিরোনাম
◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২৬, ০৯:৪৬ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতীয়দের জন্য পর্যটন ভিসা বন্ধ করল ভারতে অবস্থিত বাংলাদেশের সব মিশন

ভারতে অবস্থিত বাংলাদেশের সকল মিশন দেশটির নাগরিকদের পর্যটক ভিসা দেওয়া সাময়িকভাবে বন্ধ করেছে। সংশ্লিষ্ট একজন সরকারি কর্মকর্তা দেশ রূপান্তরকে এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ভারতীয় ব্যবসায়ী, কর্মী ও সাংবাদিকেরা ভিসা চাইলে যাচাই করে ভিসা দেওয়া যেতে পারে।

বাংলাদেশে অবস্থিত ভারতীয় মিশনগুলো ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকায় শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই ভিসা দেওয়া সীমিত করে দেয়।

সম্প্রতি দিল্লি, আসাম, কলকাতা, ত্রিপুরা ও মুম্বাইসহ ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশ-বিরোধী বিক্ষোভের সময় নিরাপত্তা ঝুঁকি তৈরি হলে দিল্লি ও শিলংয়ে ভারতীয়দের ভিসা দেওয়া বন্ধ করে দেওয়া হয়। বুধবার থেকে ভারতে অবস্থিত অন্য মিশনগুলোও ভারতীয়দের জন্য ভিসা সীমিত করে দেয়।

কর্মকর্তারা বলছেন, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচনের আগে ভিসা দেওয়া স্বাভাবিক হওয়ার সম্ভাবনা খুব কম। সূত্র: দেশ রূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়