শিরোনাম
◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২৬, ১২:০৫ রাত
আপডেট : ২২ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্প ভেনেজুয়েলার যা করেছেন, চাইলে বাংলাদেশেও করুন, কিন্তু খেলোয়াড় কেন: জম্মু–কাশ্মীরের মুখ্যমন্ত্রী

ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া: আইপিএল থেকে বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ইস্যুতে ভারত-নিয়ন্ত্রিত জম্মু–কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ দেশটির বিজেপি সরকারকে চ্যালেঞ্জ জানিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার সঙ্গে যে আচরণ করেছেন, দিল্লি চাইলে বাংলাদেশ সরকারের সঙ্গেও তেমনটা করতে পারে। কিন্তু তারা তা না করে ‘দুর্ভাগা’ মোস্তাফিজুর রহমানকে বলির পাঁঠা বানাচ্ছে। অনুবাদ: আজকের পত্রিকা

ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, জম্মুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রসঙ্গে ওমর আবদুল্লাহ বলেন, এই সিদ্ধান্ত বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ককে আরও ক্ষতিগ্রস্ত করবে। তিনি বলেন, ‘দুর্ভাগা খেলোয়াড়টির দোষ কী? আমি স্বীকার করি, পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই খারাপ। কিন্তু বাংলাদেশের মানুষ আমাদের কী ক্ষতি করেছে? বাংলাদেশের মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো ছিল, এখনো ভালো। বাংলাদেশ আমাদের দেশে কোনো সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত নয় এবং আমাদের কোনো ক্ষতি করেনি। আমাদের তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।’

ওমর আবদুল্লাহ আরও বলেন, একজন খেলোয়াড়কে (আইপিএল থেকে) সরিয়ে দেওয়া হয়েছে। এতে বিশ্বকাপ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশের লোকজন বলছে, তারা টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না। তারা চায় তাদের ম্যাচ অন্য কোথাও হোক।

বাংলাদেশে সংখ্যালঘুদের লক্ষ্য করে হামলার অভিযোগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে ওমর বলেন, খেলোয়াড়দের নিশানা না করে ভারত সরকারের উচিত প্রতিবেশী দেশের সরকারের সঙ্গে বিষয়টি মোকাবিলা করা। তিনি বলেন, ‘ট্রাম্প ভেনেজুয়েলার সঙ্গে যা করেছেন, চাইলে বাংলাদেশেও তাই করুন; কিন্তু এই খেলোয়াড়ের দোষ কী? তিনি খেলতে প্রস্তুত ছিলেন। তাঁর দলও তাঁকে বাদ দিতে চায়নি। তাদের বিবৃতি পড়ুন। ওপর থেকে চাপ ছিল বলেই তাঁকে জোর করে দেশে ফেরত পাঠানো হয়েছে। খেলোয়াড় নিজে ফিরতে চাননি, তাঁর দলও তাঁকে পাঠাতে চায়নি।’

মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ফলে পরিস্থিতির উন্নতি হবে কি না—এমন প্রশ্নের উত্তরে ওমর নিজেই বলেন, ‘না, এতে কোনো উন্নতি হবে না।’ তিনি আরও বলেন, ‘আমরা খেলাকে খেলা হিসেবেই দেখি। যারা খেলাকে রাজনীতির সঙ্গে জড়ায়, তাদের জিজ্ঞেস করুন। তারা দল দেখলে খেলোয়াড়দের ধর্ম দেখে। ধর্ম ছাড়া আর কিছুই তারা দেখে না। ফুটবল দলে মুসলমান বেশি থাকলে তাদের আপত্তি থাকে। আর ক্রিকেট দলে মুসলমান কম থাকলে সেই দলে তাদের কোনো আপত্তি নেই। শিক্ষা হোক বা খেলাধুলা—সবকিছুতেই তারা ধর্ম খোঁজে।’

বিজেপি নেতা শ্যাম লাল শর্মার পৃথক জম্মু রাজ্য গঠনের দাবির প্রতিক্রিয়ায় ওমর প্রশ্ন তোলেন, ‘এই দাবিও কি ধর্মের ভিত্তিতে?’ তিনি বলেন, বিজেপি ইতিমধ্যে লাদাখকে ‘ধ্বংস’ করেছে, এখন তারা জম্মুকেও ধ্বংস করতে চায় কি না, সেটাই দেখার বিষয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়