শিরোনাম
◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৬, ১০:৩৭ দুপুর
আপডেট : ২৪ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজনীতিতে নামার লক্ষ্যেই কি গান ছাড়লেন অরিজিৎ সিং?

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং এর আকস্মিক অবসরের ঘোষণায় কার্যত হতবাক তার ভক্ত-শ্রোতারা। দিন দুয়েক আগে অল্প কথায় জানিয়ে দেন সিনেমার গান থেকে সরে আসার ঘোষণা। এমন আবহে শোনা যাচ্ছে- রাজনীতিতে যোগ দিতেই নাকি এই সিদ্ধান্ত গায়কের! 

ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদনে এমন কথাই উঠে এসেছে। অরিজিৎ ঘনিষ্ঠ ও পশ্চিমবঙ্গের কিছু সূত্র জানিয়েছে, অরিজিৎ সিং শুধু রাজনীতিতে যোগই দেবেন না; নিজের একটি রাজনৈতিক দলও গঠন করতে পারেন। সুত্রগুলো আরও দাবি করছে, সিনেমার গান থেকে সরে আসাটা তার জন্য এই পথ সহজ করে দেবে।

আরও শোনা যাচ্ছে, অরিজিৎ প্রথমে তৃণমূল পর্যায়ে কাজ শুরু করবেন এবং পরবর্তীতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তবে ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তিনি প্রার্থী হচ্ছেন না- এমনটাও শোনা গেছে। যদিও অরিজিৎ এর পক্ষ থেকে এ প্রসঙ্গে এখনও কোনো বিবৃতি আসেনি।

এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্টে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন অরিজিৎ। লেখেন, শ্রোতা হিসেবে এত বছর আপনারা যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। জানাতে চাই, প্লেব্যাক গায়ক হিসেবে আমি আর কোনো নতুন কাজ করছি না। এখানেই ইতি টানছি।

উল্লেখ্য, ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জের অরিজিৎ সিং গত এক দশকে ‘তুম হি হো’, ‘চান্না মেরেয়া’ ও ‘কেশরিয়া’র মতো অসংখ্য কালজয়ী জনপ্রিয় গান উপহার দিয়েছেন। প্লেব্যাক ছাড়লেও তিনি স্বতন্ত্র কোনো সংগীত প্রজেক্ট বা কনসার্টে যুক্ত থাকবেন কি না, তা নিয়ে ভক্তদের মধ্যে এখনো কৌতূহল রয়ে গেছে।

সূত্র: ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়