শিরোনাম
◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৬, ০৭:৫৫ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজেপিকে ‘ইংরেজের দালাল’ ও ‘ফ্যাসিস্ট’ বললেন রূপাঞ্জনা মিত্র

ভারতের কেন্দ্রীয় ক্ষমতাসীন দল বিজেপিকে ‘ইংরেজের দালাল’ ও ‘ফ্যাসিস্ট’ বলে তীব্র আক্রমণ করেছেন ওপার বাংলার অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে দেশটির ক্ষমতাসীন দলকে নিয়ে এমন কড়া সমালোচনা করলেন অভিনেত্রী। 

এক লম্বা ফেসবুক পোস্টে বিজেপিকে তোপ দাগিয়ে রূপাঞ্জনা লেখেন, আপনাদের গুজরাট গণহত্যার কথা কেউ ভুলে যায়নি। ধর্মের নামে তথাকথিত ‘কল্যাটারাল ড্যামেজ’ ঘটিয়ে আপনাদের রক্তমাখা মুখ আজ দিল্লির ‘সিরতাজ’ হয়ে বসেছে।

অভিনেত্রী লেখেন, বাংলার মানুষ নিজের কর্তব্য পালন করতে জানে, কারণ তারা মানবিক, দায়িত্বশীল এবং সব ধর্ম, বর্ণ ও ভাষাভাষীর মানুষের সঙ্গে সম্মান ও সহাবস্থানের সংস্কৃতিতে বিশ্বাসী। আমাদের প্রতিটি ধর্মীয় উৎসবকে আমরা যথাযথ মর্যাদা ও সম্মানের সঙ্গে উদ্‌যাপন করতে জানি। ভাগ্যিস, আপনাদের মতো দুর্বল চিত্তের মানুষদের সাথে সম্পর্ক ত্যাগ করেছিলাম। 

ব্রিটিশ আমলের বিভাজন রাজনীতির সঙ্গে তুলনা করে রূপাঞ্জনা লেখেন, আপনারা শুধু ত্রাস বুনতে জানেন, যাতে আপনাদের ইংরেজদের মতোই বিভাজন রাজনীতি আরো মজবুত হয়, আর এতেই আপনারা মজা পেয়ে থাকেন। আসলে আপনারা ওটাই, ‘স্যাডিস্ট ও ফ্যাসিস্ট’। ধিক্কার আপনাদের। 

অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় রূপাঞ্জনা। আগে বিজেপির সঙ্গেই যুক্ত ছিলেন এই অভিনেত্রী। এখন বিজেপি ছেড়ে সদ্য তৃণমূলে যোগ দিয়েছেন অভিনেত্রী। দলের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অভিযোগ, তৃণমূলের নির্বাচনী কৌশল ও প্রার্থী তালিকা হাতিয়ে নিতেই এই অভিযান চালানো হয়েছে। এর প্রতিবাদে গত ৯ জানুয়ারি যাদবপুর থেকে হাজরা পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন মুখ্যমন্ত্রী, যেখানে টালিউডের অনেক তারকা উপস্থিত ছিলেন। সেই ঘটনার রেশ ধরেই রূপাঞ্জনা মিত্র বিজেপির বিরুদ্ধে এই আক্রমণাত্মক অবস্থান নিলেন। সূত্র: ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়