শিরোনাম
◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৬, ০৬:২০ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রেক্ষাগৃহে আগুন জ্বালিয়ে ‘দ্য রাজা সাব’ উদযাপন প্রভাসভক্তদের

দক্ষিণ ভারতের সুপারস্টার প্রভাসের নতুন সিনেমা ‘দ্য রাজা সাব’ মুক্তির পর থেকে ভারতজুড়ে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। কিছুদিন আগেই প্রভাসের কিছু ভক্ত থিয়েটারে কিছু কুমির নিয়ে ঢুকে পড়ে। এবার সিনেমা চলাকালীন প্রেক্ষাগৃহে আগুন জ্বালিয়ে উল্লাস করতে দেখা গেলো ভক্তদের। 

তবে বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে তীব্র সমালোচনা।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ওড়িশার একটি সিনেমা হলে ‘কনফেটি’ বা উৎসবের রঙিন কাগজ পোড়ানো দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় উঠেছে নেটপাড়া জুড়ে। এই কাজ কোনভাবেই প্রভাসের ভক্তদের হতে পারে না বলে মন্তব্য করেছেন নেটিজেনরা। 

ভিডিওতে দেখা যায়, প্রেক্ষাগৃহের ভেতরে একদল দর্শক উৎসবের রঙিন কাগজের টুকরোতে আগুন ধরিয়ে উল্লাস করছেন। 

এতে বদ্ধ হলের ভেতর এভাবে আগুন জ্বালানোয় বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়; নেটিজেনরা একে ‘কাণ্ডজ্ঞানহীন’ কাজ হিসেবে অভিহিত করেন। 

ভক্তদের একাংশের দাবি, এ ধরনের আচরণ প্রিয় অভিনেতাকে জনসমক্ষে লজ্জিত করছে। যদিও অভিনেতা বা সিনেমা হল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গত শুক্রবার মুক্তি পায় ‘দ্য রাজা সাব’। আর সিনেমাটি নিয়ে প্রভাসের ভক্তদের মধ্যে শুরু থেকেই ব্যাপক উত্তেজনা কাজ করছে। 

এর আগে সিনেমার একটি দৃশ্যের সঙ্গে মিল রেখে প্রেক্ষাগৃহে কুমিরের ডামি নিয়ে হাজির হয়েছিলেন কিছু দর্শক। এবার প্রেক্ষাগৃহে আগুন জ্বালিয়ে ফের আলোচনায় চলে এলো এই সিনেমা।

মারুতি পরিচালিত এই হরর-কমেডি সিনেমায় প্রভাসের সঙ্গে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত। সিনেমায় প্রভাসের অ্যাকশন ও লুক নিয়ে ভক্তদের প্রবল আগ্রহ থাকলেও প্রেক্ষাগৃহের ভেতর বারবার এমন বিশৃঙ্খল আচরণ জননিরাপত্তার প্রশ্নে বিতর্কের জন্ম দিচ্ছে। সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়