শিরোনাম
◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৬:৫৭ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিরাপত্তা কড়াকড়িতে ঢাকায় আজ আতিফ আসলামের গোপন কনসার্ট

পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। নিরাপত্তার কারণে বাংলাদেশে ১৩ ডিসেম্বর তার কনসার্ট বাতিল করতে বাধ্য হয় আয়োজকরা। এরপর এই শিল্পী ঢাকার বিভিন্ন জায়গায় প্রাইভেট শো করেছেন। এমন খবর পাওয়া গেছে।

এরই মধ্যে আতিফ আজ (১৮ ডিসেম্বর) রাধানীর বসুন্ধরায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশও কনসার্ট করবেন। যেখানে আতিফ ছাড়াও বাংলাদেশের মিনার ও প্রিতমের গান করবেন। আতিফের এই কনসার্ট ঘিরে এরইমধ্যে এলাকাটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে এই কনসার্টি এ আই ইউ বি এর নিজেদের মাঠে শুরু হয়ে দুপুর দুইটায়। যেখানে শুধু বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের স্টাফরা অংশ নিতে পারবেন। তবে এই কনসার্টে আতিফের অংশগ্রহণের বিষয়ে গোপন রাখা হয়েছে বলেও জানানো হয়।

এর আগে সামাজিক মাধ্যমে বাতিল হওয়া কনসার্ট নিয়ে বাংলাদেশি ভক্তদের প্রতি দুঃখ প্রকাশ করেন আতিফ আসলাম। এক পোস্টে তিনি লিখেছিলেন, ‘প্রিয় বাংলাদেশি ভক্তরা, দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ১৩ ডিসেম্বর ঢাকায় আমাদের কনসার্টটি আর অনুষ্ঠিত হচ্ছে না। আয়োজক দল প্রয়োজনীয় স্থানীয় অনুমতি, নিরাপত্তাজনিত ছাড়পত্র এবং লজিস্টিকসহ আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেনি।’

তবে আতিফের প্রাইভেট এই কনসার্টগুলো কারা আয়োজন করছে এ বিষয়ে কিছু জানা যায়নি।

এই আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘মিউজিক বিয়ন্ড বাউন্ডারিস’।

সূত্র: কালবেলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়