শিরোনাম
◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৫ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

সাংবাদিক হত্যাকাণ্ডের গল্প নয়, বিচারহীনতার প্রতিচ্ছবি ‘অমীমাংসিত

মনিরুল ইসলাম: সময়ের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফীর পরিচালিত অরিজিনাল ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’ অবশেষে মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। দীর্ঘ দুই বছর অপেক্ষার পর সোমবার (১৫ ডিসেম্বর) থেকে বাংলাদেশসহ বিশ্বের যেকোনো প্রান্তের দর্শকরা সাবস্ক্রিপশনের মাধ্যমে ওয়েব ফিল্মটি উপভোগ করতে পারছেন।

রহস্য, থ্রিলার ও টানটান উত্তেজনায় ভরপুর গল্প নিয়ে নির্মিত ‘অমীমাংসিত’-এর মুক্তি উপলক্ষে সোমবার সন্ধ্যায় চ্যানেল আইয়ের ছাদ-বারান্দায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন পরিচালক রায়হান রাফী, আইস্ক্রিনের প্রজেক্ট ডিরেক্টর রাফায়েল মাহবুব, অভিনেতা ইমতিয়াজ বর্ষণ, তানজিকা আমিন, একে আজাদ সেতু, শেওতী, আবদুল্লাহ আল সেন্টু, শাহজাহান সৌরভসহ সংশ্লিষ্টরা।

সংবাদ সম্মেলনটি নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা দেরিতে শুরু হওয়ায় উপস্থিত বিনোদন সাংবাদিকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। বিষয়টি নিয়ে আয়োজক আইস্ক্রিন ও পরিচালক রায়হান রাফী দুঃখ প্রকাশ করেন। রাফী বলেন, ভবিষ্যতে সময়ানুবর্তিতার বিষয়ে আরও সতর্ক থাকা হবে।

সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তৈরি এই ওয়েব ফিল্মে একটি খুনের তদন্ত ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর অনুসন্ধান ও রহস্যময় ঘটনার জটিল আবর্ত তুলে ধরা হয়েছে। গল্প এগোতে থাকে একের পর এক চমক ও লোমহর্ষক ঘটনায়।

সংবাদ সম্মেলনে রায়হান রাফী বলেন, ‘অমীমাংসিত’ আমার হৃদয়ের খুব কাছের একটি কাজ। আমরা একক কোনো ঘটনা নয়, বরং বাংলাদেশের অসংখ্য অমীমাংসিত হত্যাকাণ্ড ও বিচারহীনতার বাস্তবতা সামনে রেখে এই কনটেন্টটি নির্মাণ করেছি। অনুরোধ থাকবে—এটি যেন কোনো নির্দিষ্ট ব্যক্তি বা কেসের সঙ্গে মিলিয়ে দেখা না হয়।”

তিনি আরও বলেন, এই ওয়েব ফিল্মের মাধ্যমে যদি একটি অমীমাংসিত মামলার ক্ষেত্রেও সামান্য অগ্রগতি আসে কিংবা একজন দর্শক প্রতিবাদী হয়ে ওঠেন, সেটাই হবে তাদের সবচেয়ে বড় সাফল্য।

‘অমীমাংসিত’-তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা ইমতিয়াজ বর্ষণ বলেন, গল্প শুনেই কাজটি করতে রাজি হন তিনি। সেন্সরশিপ ও নানা প্রতিবন্ধকতার কথা উল্লেখ করে তিনি দর্শকদের পাইরেসি না করে আইস্ক্রিনে অরিজিনাল ভার্সন দেখার আহ্বান জানান।

অভিনেত্রী তানজিকা আমিন বলেন, “দুই বছর সেন্সরে আটকে থাকা একটি কাজ অবশেষে মুক্তি পাচ্ছে—এটা সত্যিই বিস্ময়কর।”

আইস্ক্রিনের প্রজেক্ট ডিরেক্টর রাফায়েল মাহবুব জানান, দীর্ঘ প্রতীক্ষার পর ‘অমীমাংসিত’ মুক্তি পাওয়ায় তারা সবাই উচ্ছ্বসিত। দর্শকদের দীর্ঘদিনের আগ্রহ ও অপেক্ষার কথাও তুলে ধরেন তিনি।

উল্লেখ্য, ওয়েব ফিল্মটি দীর্ঘদিন সেন্সর জটিলতায় আটকে ছিল। সামাজিক মাধ্যমে এটি সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের ওপর নির্মিত—এমন গুজব ছড়িয়ে পড়লে বিতর্ক তৈরি হয়। ওয়েব ফিল্ম সেন্সরের সুস্পষ্ট নিয়ম না থাকলেও এটি আটকে দেওয়া হয়। জুলাই অভ্যুত্থানের পর চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনরায় কার্যক্রম শুরু করলে আপিলের মাধ্যমে ‘অমীমাংসিত’ মুক্তির অনুমতি পায়।

এই ওয়েব ফিল্মে আরও অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, মনোজ প্রামাণিকসহ অনেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়