শিরোনাম
◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২৫, ১১:১৩ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পৈত্রিক সম্পত্তি বিতর্কে ডিপজলের বিরুদ্ধে বোনের অভিযোগ: ‘মায়ের জানাজাও পড়েনি’

চলচ্চিত্রের মুভিলর্ড ও জনপ্রিয় খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল এবার তাঁর তিন সহোদর বোনের আনা পৈত্রিক সম্পত্তি আত্মসাতের অভিযোগের কারণে আলোচনায় এসেছেন। এলাকাবাসীর কাছে 'দানবীর' খেতাব পেলেও, এবার তাঁর বোনেরা অভিনেতার বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলেছেন।

পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ এলে ডিপজল সামাজিক যোগাযোগমাধ্যমে এটিকে 'মিথ্যা অপবাদ' দাবি করে একটি পোস্ট করেন। তিনি লেখেন, আল্লাহই সবকিছুর উত্তম বিচারক। আইন অনুযায়ী তাঁরা যদি মালিক হন, তবে তাঁদের প্রাপ্য অংশ অবশ্যই তাঁরা পাবেন।

ডিপজলের এই ফেসবুক পোস্টের পর অভিনেতার বোন পারভীন বেগম গণমাধ্যমে বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন: "যে ভাই মায়ের জানাজার নামাজ পড়ে না, ওই ভাই বোনদের দেখবে? সেই ভাই কোনোদিন বোনদের হক ন্যায্যভাবে দেবে? এটা আশা করা যায় না।"

পারভীন বেগম জানান, তাঁরা ডিপজল ভাইয়ের অতিরিক্ত অংশ চান না, যতটুকু প্রাপ্য, কেবল ততটুকুই চান। তাঁরা ইতিমধ্যে সম্পত্তি আত্মসাতের বিষয়ে মামলা করেছেন, যা এখন কোর্ট বুঝবে।

দুই হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ডিপজলসহ তিন ভাই-বোনদের দুই হাজার কোটি টাকার সম্পত্তি আত্মসাৎ করেছে বলে অভিযোগ করেছেন পারভীন বেগম। তিনি সম্পত্তির বাজারমূল্য ও হিসাব তুলে ধরে বলেন:

মোট সম্পত্তির আনুমানিক মূল্য: পাঁচ হাজার কোটি টাকা।

তিন ভাইয়ের অংশ: তিন হাজার কোটি টাকা।

চার বোনের প্রাপ্য অংশ: দুই হাজার কোটি টাকা (প্রতিজনের পাঁচশো কোটি টাকা)।

পারভীন বেগমের অভিযোগ, ডিপজল ভুয়া দলিল দেখিয়ে বলছেন যে বোনেরা সম্পত্তি লিখে দিয়েছেন। তিনি বলেন, "আমরা এত পাগল না যে টিপ সই দিয়ে তাদের লিখে দেব। এই চল্লিশ বছর সম্পত্তি বাবদ কোথা থেকে কত ভাড়া নিয়েছে আমাদের জানা আছে।"

সূত্র: জনকণ্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়