শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২৬, ০৯:৪৩ সকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধের নির্দেশ ইউজিসির

দেশের দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ রাখতে নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বিশ্ববিদ্যালয় দুটো হলো নারায়ণগঞ্জের ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজি ও বরিশালের গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ। ইউজিসির পৃথক দুই বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। কমিশনের ৫৮তম সভার সিদ্ধান্ত ও তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এসব সিদ্ধান্ত হয়েছে।

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ দুটি বিশ্ববিদ্যালয়ে কোনো নতুন শিক্ষার্থী ভর্তি করা যাবে না। তবে কমিশনের এ সিদ্ধান্ত ‘জানুয়ারি ২০২৬’ থেকে কার্যকর হবে বিধায় এর আগে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বর্তমান শিক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবে চলমান থাকবে।

চিঠিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় দুটির সার্টিফিকেট–সংক্রান্ত অভিযোগ যাচাই, ওয়েবসাইট ডোমেইন পরিবর্তন, অবকাঠামো ও সার্বিক বিষয়ে তদন্তে কমিশনের ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটির প্রতিবেদনের সুপারিশ এবং ৫৮তম মাসিক সভার সিদ্ধান্ত অনুযায়ী নির্দেশনা বাস্তবায়নের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়