শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৫, ১০:৩০ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়ার মৃত্যুতে জকসু নির্বাচন স্থগিত: উপাচার্য ভবনের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবরোধ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এই নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. রেজাউল করিম। 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে জরুরি সিন্ডিকেট সভা শেষে তিনি এ ঘোষণা দেন। আজ সকাল ৮টা ৩০ মিনিটে ভোটগ্রহণ শুরুর নির্দেশনা থাকলেও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করা হয়।

এদিকে তফশিল অনুযায়ী আজ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারিত ছিল। কিন্তু সকালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকালের সংবাদ আসার পর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট জরুরি মিটিংয়ে বসে। এরপর শিক্ষার্থী ও প্রার্থীরা তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল শুরু করেন। পরবর্তীতে তারা উপাচার্য ভবনের ফটক অবরোধ করে সেখানে অবস্থান নেন।

বামজোট সমর্থিত ‘মৌলানা ভাসানী ব্রিগেড’ প্যানেলের জিএস পদপ্রার্থী ইভান তাহসীব বলেন, কোনভাবেই নির্বাচন স্থগিত করা যাবেনা। আমরা আমাদের নির্বাচন আদায় করে নিব। এই স্থগিতাদেশ আমরা মানছি না, একজন শিক্ষার্থীও ভোট না দিয়ে ক্যাম্পাস থেকে যাবেনা।

বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী বলেন, জকসুতো কোন পলিটিক্যাল বিষয়না, এটাকে কিসের ভিত্তিতে নির্বাচন স্থগিত করবে। আমরা এত ভোটার ও প্রার্থীরা এখানে এসেছি, এখন আমরা ভোট না দিয়ে যাব না। আজ যদি নির্বাচন স্থগিত হয়, তবে নির্বাচন আর হবেনা। সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়