শিরোনাম
◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৫, ১০:৫০ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের পতাকা আঁকাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রাতভর উত্তেজনা, ভিসি-প্রক্টর অবরুদ্ধ

পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সড়কে পাকিস্তানের পতাকা আঁকাকে কেন্দ্র করে রাতভর শিক্ষার্থীদের দু'পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় ভিসি-প্রক্টরসহ প্রশাসনিক ভাবনের মূল ফটক অবরুদ্ধ করে রাতভর বিক্ষোভ করে ছাত্রদলের নেতাকর্মীরা। 

সোমবার (১৫ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিনের নেতৃত্বে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

এর আগে, রাত একটার দিকে বিজয়ের প্রথম প্রহরে মুক্তিযুদ্ধের সময় বাঙ্গালীর ওপর অত্যাচারের প্রতিবাদে সড়কে পাকিস্তানের পতাকা আঁকে চারুকলা বিভাগের এক শিক্ষার্থী। এ ঘটনায় শিক্ষার্থীদের একটি পক্ষ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের বাধা দেয়ার অভিযোগ করেন ছাত্রদল নেতারা।

ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও রাজাকারদের প্রতি জুতা নিক্ষেপ কর্মসূচি ঘোষণা করেছে। একই সঙ্গে রাতেই প্রধান ফটকের সামনে আবারও পতাকা আঁকেন শিক্ষার্থীরা। পরে প্রতিবাদ মিছিল বের করে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা।

এদিকে, ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। হামলার শিকার দুই সাংবাদিক হলেন- দৈনিক কালের কণ্ঠের মিনহাজুল ইসলাম ও মেহেদী হাসান।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ভিন্ন দেশের কোনো পতাকা অঙ্কন করতে হলে প্রশাসনের অনুমতি নিতে হয়। কিন্তু তারা কোনো ধরনের অনুমতি না নিয়েই বিশ্ববিদ্যালয়ের গেটে পাকিস্তানের পতাকা অঙ্কন শুরু করলে আমাদের প্রক্টরিয়াল টিম বাধা প্রদান করে। তবে তারা তা উপেক্ষা করে পতাকা অঙ্কন সম্পন্ন করে।

সূত্র: আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়