শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৫, ০৫:২৩ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগ নিয়ে বিশেষ নির্দেশনা

বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগ দেওয়া নিয়ে নানা আলোচনা-সমালোচনা রয়েছে। এবার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কখন ধর্ম শিক্ষক নিয়োগ দেওয়া যাবে; কতজন শিক্ষার্থীর বিপরীতে কতজন শিক্ষক থাকবে; তা স্পষ্ট করেছে সরকার। নতুন এমপিও নীতিমালায় বিষয়টি উল্লেখ করা হয়েছে।

নীতিমালার তথ্যমতে, এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ে কোনো একটি ধর্মের শিক্ষার্থীর সংখ্যা ৩০ জন বা ততোধিক হলে সেই ধর্মের জন্য একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া যাবে।

রোববার (৭ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে নতুন এমপিও নীতিমালা প্রকাশ করা হয়। এ নীতিমালার ১১ নম্বর ধারার ২১ উপধারায় এ নির্দেশনা রয়েছে।

এদিকে, নীতিমালার ১১.১৯ নম্বর ধারায় বলা হয়েছে, বেসরকারি স্কুল ও কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে কাঙ্ক্ষিত শিক্ষাগত যোগ্যতার মধ্যে সমগ্র শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় বিভাগ/শ্রেণি/জিপিএ/সিজিপিএ/সমমান গ্রহণযোগ্য হবে না। উৎস: যুগান্তর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়