শিরোনাম
◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৫, ১০:১৪ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রাথমিক শিক্ষকদের জন্য সুখবর: প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত

৬৫ হাজার ৫০২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব প্রধান শিক্ষকের জন্য সুখবর দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রাথমিকের সব প্রধান শিক্ষককে দশম গ্রেডে উন্নীত করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিবকে পাঠানো এক চিঠিতে প্রধান শিক্ষকদের দশম গ্রেড দিতে অনুরোধ করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখা থেকে গত ৪ নভেম্বর চিঠি ইস্যু করা হয়।

মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রেবেকা সুলতানা ৫ নভেম্বর এ চিঠিতে সই করেছেন। এরপর তা অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিবকে পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষকের বেতন স্কেল দশম গ্রেডে উন্নীত করার জন্য অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ হতে গত ২৮ জুলাই প্রধান শিক্ষকদের দশম গ্রেড দেওয়ার বিষয়ে সম্মতি দেওয়া হয়।

এরপর ৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত স্মারকে সম্মতি দেওয়া হয়। এমতাবস্থায় প্রধান শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেড নির্ধারণে সম্মতি দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে প্রধান শিক্ষকদের ছয়টি শর্তে দশম গ্রেডে উন্নীত করতে চিঠিতে বলা হয়েছে। সেগুলো হলো—

১. অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের সম্মতি গ্রহণ করতে হবে।

২. অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ কর্তৃক বেতন স্কেল নির্ধারণ করতে হবে।

৩. প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির অনুমোদন নিতে হবে।

৪. পদ উন্নীতকরণের বিষয়টি বিদ্যমান নিয়োগবিধিতে অন্তর্ভুক্ত করে সংশোধন করতে হবে।

৫. প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকরা সরকারি আদেশ জারির তারিখ থেকে ১৮ মাসের মধ্যে Basic Training for Primary Teachers (BTPT) প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে।

৬. প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সরকারি আদেশের কপি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগে পাঠাতে হবে।

চিঠির তথ্যানুযায়ী-বর্তমান নিয়মে প্রধান শিক্ষক পদে কর্মরতদের মধ্যে যারা প্রশিক্ষণপ্রাপ্ত তারা ১১তম গ্রেড (১২৫০০-৩০২৩০ টাকা) এবং প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকরা ১২তম গ্রেডে (১১৩০০-২৭৩০০ টাকা) বেতন-ভাতা পাচ্ছেন।

দশম গ্রেডে উন্নীত হলে তাদের বেতন স্কেল হবে ১৬০০০-৩৮৬৪০ টাকা।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়