শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৫, ১০:১১ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিএস পদে শিবিরকে হারিয়ে বিজয়ী কে এই সালাউদ্দিন আম্মার?

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে বড় এক চমকই দিয়েছেন সালাউদ্দিন আম্মার। নির্বাচনে শিবিরের প্রার্থীকে হারিয়েছেন বড় ব্যবধানে। জিএস পদে নির্বাচন করে তিনি ভোট পেয়েছেন ১১৪৯৭টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির প্যানেলের জিএস প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজার ব্যালটে ভোট পড়েছে মোটে ৫৭২৭টি।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় থেকেই তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বেশ পরিচিত মুখ। জুলাই গণঅভ্যুত্থানে তিনি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক। সে সময় তিনি পরিচিতি পেয়েছিলেন স্লোগান মাস্টার হিসেবে।

সে আন্দোলনের পরও তিনি বিশ্ববিদ্যালয়ে বেশ সক্রিয় ভূমিকা পালন করছেন। নানা সময়ে নানা বিষয় নিয়ে সরব ছিলেন তিনি। রাবি সংস্কার আন্দোলনের একজন প্রধান সংগঠক হিসেবে কাজ করে চলেছেন তিনি। 

বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তিনি।  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আগে তিনি সিনেমা নিয়ে কাজ করতেন। তখন রাজনৈতিকভাবে খুব একটা সরব ছিলেন না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনই তাকে রাজনৈতিকভাবে সচেতন করে তোলে।

তবে ২০২৪ এর জুলাইয়ের আগেও তিনি ক্যাম্পাসে নানাভাবে সক্রিয় ছিলেন। ক্যাম্পাস জীবনের শুরু থেকেই প্যালেস্টাইন মুভমেন্টসহ বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় ইস্যুতে নানা কার্যক্রমে যুক্ত ছিলেন তিনি।

পরে একটি চাকরিতে যোগ দেওয়ায় কিছুদিন ব্যহত ছিল তার কার্যক্রমে। তবে জুলাইয়ে সে চাকরি ছেড়ে নেমে আসেন আন্দোলনে। এরপর থেকে তিনি সক্রিয় আছেন বিশ্ববিদ্যালয়ে। ক্যাম্পাসে তার জনপ্রিয়তার প্রধান কারণও এই সক্রিয়তাই। যা তাকে এবার এনে দিল রাকসু নির্বাচনে এই ভূমিধস বিজয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়