শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৫, ০৩:৩১ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাকসুর ৮ কেন্দ্রের ফল: ভিপি পদে প্রায় চারগুণ ভোটে এগিয়ে শিবিরের জাহিদ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মেয়েদের ছয়টি ও ছেলেদের দুটি হলের ফলাফলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে প্রায় চারগুণ ভোটে এগিয়ে গিয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ। একইভাবে জিএস পদে প্রায় দ্বিগুণ ভোটে এগিয়ে আধিপাত্যবিরোধী ঐক্য প্যানেলের প্রার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় সবশেষ শাহমখদুম হলের ফল ঘোষণা করা হয়। এতে দেখা যায়, আগের সাতটি হলের মতো এখানেও সর্বোচ্চ ৭৩২ ভোট পেয়েছেন জাহিদ। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছাত্রদলের প্যানেলের শেখ নূর উদ্দিন আবির পেয়েছেন ১৭৩ ভোট। এ পর্যন্ত ঘোষিত ৮ হলের ফলাফলে জাহিদ মোট ৫ হাজার ৪৭৮ ও আবির ১ হাজার ৪৭৬ ভোট পেয়েছেন।

জিএস পদে আধিপাত্যবিরোধী ঐক্য প্যানেলের প্রার্থী সালাহউদ্দিন আম্মার শাহমখদুম হলে পেয়েছেন ৭৩২ ভোট। আর তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছাত্রশিবিরের ফাহিম রেজা পেয়েছেন ২৯৭ ভোট। ৮ হলে এ পর্যন্ত আম্মার ৫ হাজার ২৩৭ ভোট পেয়েছেন। ফাহিম রেজা পেয়েছেন ২ হাজার ৭৮১ ভোট।

এজিএস পদে ছাত্রশিবিরের প্যানেলের সালমান সাব্বির শাহমখদুমে পেয়েছেন ৩৮৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্যানেলের জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৩৬৮ ভোট। ৮ হলে সালমানের ভোট ২ হাজার ৯৬৪। এষা পেয়েছেন ২ হাজার ২৮৭।

এ পর্যন্ত আটটি কেন্দ্রেই জাহিদ, আম্মার ও সালমান সর্বোচ্চ ভোট পেয়েছেন। আর দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবির, ফাহিম ও এষা।

রাবিতে মোট হলের সংখ্যা ১৭টি। এর মধ্যে ছেলেদের ছয়টি ও মেয়েদের ১১টি হল। এখনও ছেলেদের ৯টি হলের ফল ঘোষণা বাকি। বৃহস্পতিবার ভোট গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ওএমআর মেশিনে ব্যালট গণনার পর ফল ঘোষণা করা হচ্ছে। উৎস: আজকের পত্রিকা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়