শিরোনাম
◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৬, ১২:২৬ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : মনজুর এ আজিজ

সোলার থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে : বাণিজ্যমন্ত্রী

মনজুর এ আজিজ: টেক্সটাইল ইন্ডাস্ট্রির জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সোলার থেকে উৎপাদন করা হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার (২৯ এপ্রিল) ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বিকেএমইএ কর্তৃক আয়োজিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল টেক্সটাইল, নিটিং ও গার্মেন্টস ইন্ডাস্ট্রি এক্সিবিশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ইন্ডাস্ট্রিতে বর্তমানে যে সুদের হার রয়েছে আমরা সেটা কমিয়ে আনব। এই সুদের হারটা এমন হবে, যা নতুন বিজনেসকে সাপোর্ট করবে।জ্বালানির যে অব্যবস্থাপনা বর্তমানে রয়েছে, তা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। গার্মেন্টস খাতে দরকার এখন ৪ হাজার ৩০০ এমএমসিএফ গ্যাস। অথচ প্রাকৃতিক খাত থেকে ১৭০০ এমএমসিএফ ও এলএনজি থেকে ৯০০ এমএমসিএফ আসে। চাইলেই এলএনজি সরবরাহ বাড়ানো সম্ভব না, কারণ এফএসআরইউ রয়েছে মাত্র দুইটি। আমরা এফএসআরইউ বাড়ানোর জন্য জ্বালানি মন্ত্রণালয়ে আবেদন করবো।

তিনি বলেন, আজকের দিনে নতুন একটি ব্যবসার জন্য আবেদন করা হলে, ২৫-২৬টা লাইসেন্স ও ক্লিয়ারেন্সের প্রয়োজন পড়ে। বিদেশি বিনিয়োগকারীদের এ ধরনের স্ট্যামিনা থাকে না। ভবিষ্যতে আমরা এমন সিস্টেমে যাব, যাতে এপ্লাই করার সঙ্গে সঙ্গে প্রবেশনাল লাইসেন্স পাওয়া যাবে।

প্রধান অতিথি বলেন, ব্যবসায়ীদের আরেক ভোগান্তির নাম বন্ড। যদিও এটা আমার মন্ত্রণালয়ের অধীনে না, তবুও বলতে পারি বিষয়টা সহজ করার উদ্যোগ নিচ্ছে এনবিআর। তিনি বলেন, ইন্ডাস্ট্রিতে জ্বালানি নিরাপত্তা খুবই প্রয়োজনীয়। কোনো কারণে ডিজেল-গ্যাস আসা বন্ধ হয়ে গেলে কিন্তু কল কারখানা সব বন্ধ হয়ে যেত। সুতরাং জ্বালানি নিরাপত্তার জন্য আগামীতে আমরা নবায়নযোগ্য জ্বালানিতে সুইচ করবো।

সরকার একটা স্কিম ঘোষণা করতে যাচ্ছে, যার অধীনে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সোলার থেকে উৎপাদন করা হবে। আপনার আমার সমন্বিত উদ্যোগেই দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করা সম্ভব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এক্সিবিশনের কনভেনার ফজলে শামিম এহসান, ইনফরচেইন ডিজিটাল টেকনোলজি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর স্পেনসার লিন, বিকেএমইএ প্রেসিডেন্ট মো. হাতেম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়