শিরোনাম
◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:২২ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্বল ব্যাংক একীভূত করতে কেন্দ্রীয় ব্যাংকের প্রশাসক দল নিয়োগের প্রস্তুতি

দুর্বল ব্যাংকগুলো একীভূত করার প্রক্রিয়ায় প্রতিটি প্রতিষ্ঠানে বসানো হবে পাঁচ সদস্যের প্রশাসক দল। এর নেতৃত্ব দেবেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক বা পরিচালক পদমর্যাদার একজন কর্মকর্তা। আর অন্য চার সদস্য থাকবেন যুগ্ম পরিচালক পর্যায়ের, যাদেরও মনোনয়ন দেবে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, প্রশাসক দল বর্তমান ম্যানেজমেন্টের সঙ্গে বসে এবং কেন্দ্রীয় টাস্কফোর্সের সমন্বয়ে পুরো একীভূত প্রক্রিয়া চালাবে। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে প্রতিটি ব্যাংকে একটি প্রশাসক টিম নিয়োগ দেয়া হবে। এ টিম বর্তমান ব্যবস্থাপনার সঙ্গে বসে এবং কেন্দ্রীয় টাস্কফোর্সের সঙ্গে সমন্বয় রেখে পুরো প্রক্রিয়াকে এগিয়ে নেবে।

সপ্তাহ দুয়েক আগে বিশেষ বোর্ড সভায় দুর্বল পাঁচ ব্যাংককে একীভূত করার অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা। এর ধারাবাহিকতায় দ্রুতই প্রশাসক দল নিয়োগ করা হবে। যদিও নির্দিষ্ট দিনক্ষণ এখনও ঠিক হয়নি, কেন্দ্রীয় ব্যাংক বলছে, প্রক্রিয়া শুরু হতে পারে সপ্তাহখানেকের মধ্যেই।

প্রথম ধাপে ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী, এক্সিম, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংককে একীভূত করে একটি ব্রিজ ব্যাংকে রূপান্তর করা হবে। এর সাময়িক মালিকানা থাকবে সরকারের হাতে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, যেহেতু দেশের ইতিহাসে এ ধরনের উদ্যোগ প্রথম, তাই আইনগত সব দিক সুক্ষভাবে বিশ্লেষণ করা হচ্ছে। বিভিন্ন অংশীজনের মতামত নিয়েও অগ্রসর হচ্ছে প্রক্রিয়াটি, যেন মাঝপথে কোনও বাধায় আটকে না যায়। উৎস: চ্যানেল24

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়