শিরোনাম
◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক

প্রকাশিত : ০৬ জুন, ২০২৬, ০৬:৩৯ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চিকিৎসা সেবা নিতে ক্লিনিকে নয়,সরকারি হাসপাতালে আসুন : এমপি ফজলে হুদা 

আশরাফুল নয়ন, নওগাঁ প্রতিনিধি: চিকিৎসা সেবা নিতে বেসরকারি ক্লিনিক বা হাসপাতালে নয়, সরকারি হাসপাতালে আসার আহবান জানান  নওগাঁ- ৩ আসনের সংসদ সদস্য এমপি ফজলে হুদা বাবুল।

শুক্রবার (৬জুন) বিকেলে নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নে শ্রীরামপুর বাজারে গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্পের আওতায় নতুন সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় এমপি আরও বলেন, এখন আর অতিরিক্ত টাকা খরচ করে প্রাইভেট হাসপাতালে যাওয়ার প্রয়োজন নেই, কারণ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই উন্নত মানের চিকিৎসা দেওয়া হচ্ছে।

আমার মা সেখানে কিছুদিন আগে চিকিৎসা নিয়েছে এবং ভাল আছে। ইতিমধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ডাক্তার এসেছে তিনজন। আগামী দুই-তিন মাসের মধ্যে শিশু, বক্ষবাধী ও হাড়জোর বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে আসার জন্য চাহিদা দিয়েছি। স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে কিছু দিনের মধ্যে ৫০ শয্যার হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা হবে। আধুনিক যন্ত্রপাতি বসানোর চেপ্টা চলছে। খামোখাই একই ডাক্তারের নিকট বাহিরে ক্লিনিকে গিয়ে বাড়তি টাকা খরচের প্রয়োজন নেই। আর এই ইতিবাচক বার্তাটি সাধারণ জনগণের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

এসময় তিনি , আগামী পাঁচ বছরের মধ্যে অত্র এলাকার কোনো রাস্তা আর কাঁচা থাকবে না বলে এলাকাবাসীকে আশ্বস্ত করেন। পাশাপাশি এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত করার আহ্বান জানিয়ে চিকিৎসা সেবা নিয়ে এই বিশেষ বার্তা দেন সাধারণ জনগণকে। 

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ২০২৫-২০২৬ অর্থবছরের আওতায় এই নির্মাণ কাজ সম্পন্ন হচ্ছে। প্রকল্প সংশ্লিষ্ট তথ্য সূত্রে জানা গেছে, প্রকল্পের মোট দৈর্ঘ্য ১৫শ মিটার। এরমধ্যে বিলাসবাড়ী ইউনিয়নে শ্রীরামপুর পাকারাস্তা সংলগ্ন রাব্বীর দোকান হতে আশরাফুলের বাড়ি অভিমুখে রাস্তা এইচবিবি করণ এবং খালেকরের বাড়ির মোড় কারেন্টের পোল হতে পাকারাস্তা অভিমুখে এক হাজার  মিটার রাস্তা এবং মথুরাপুর ইউনিয়নের ফয়জাবাদ কেন্দ্রীয় ঈদগাহ মাঠ হতে থুবশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় অভিমুখে ৫ শত মিটার রাস্তা এইচবিবি করণ কাজ অন্তর্ভুক্ত রয়েছে।  প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ কোটি ১৬ লক্ষ ৩৮ হাজার টাকা।

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি এবং বদলগাছী থানা অফিসার ইনচার্জ রুহুল আমিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মাহবুবুর রহমান,উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডো, বিলাসবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির  সাধারণ সম্পাদক সাইদুর রহমান কেটু, ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সভাপতি রুহুল আমীন ইনসান সহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধী সমাজ ও সাধারণ এলাকাবাসী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়