শিরোনাম
◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান

প্রকাশিত : ১৮ মে, ২০২৬, ০৭:৩৪ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীর ঐ‌তিহ‌্যবাহী জলকদর খালের সাড়ে ২.৪ কিলোমিটার খনন প্রকল্পের উদ্বোধন

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের বাঁশখালীতে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।

সোমবার (১৮ মে) দুপুর সকা‌লে উপজেলার খানখানাবাদ ও বাহারচড়া ইউনিয়নের পুলিশ ফাঁড়ির সংলগ্ন এলাকার প্রায় সাড়ে ২.৪ কিলোমিটার দীর্ঘ জলকদর খাল পুনঃখননের মাধ্যমে তিনি এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জলাধার সংরক্ষণ, পানিপ্রবাহ স্বাভাবিক রাখা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা তুলে ধরা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে এ সময়  উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমীন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, বাঁশখালী থানা অফিসার( ইনচার্জ) ওসি মোঃ রবিউল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শরীফ মোহাম্মদ রুবেল প্রমুখ। এ‌ সময় খানখানাবা‌দের সাবেক চেয়ারম্যান আবদ‌ুস সবুর চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও বাহারছড়ার সা‌বেক চেয়ারম‌্যান মোহাম্মদ লোকমান,কালীপু‌রের সাবেক চেয়ারম‌্যান ও উপ‌জেলা বিএন‌পির সা‌বেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী, ‌বিএন‌পির সা‌বেক সদস্য সচিবও ছনুয়ার সা‌বেক চেয়ারম‌্যান রেজাউল হক চৌধুরী, জামায়াত নেতা ও এমপির একান্ত সচিব জি.এম সাইফুল ইসলাম,সাধনপু‌রের চেয়ারম্যান কেএম সালাহ উদ্দীন কামাল, বাহারছড়ার চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী, ইউনুস,খানখানাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম সিকদার সহ ইউ‌নিয়ন প‌রিষ‌দের সদস‌্যবুন্দ বিএনপি ও জামাত ইসলামীর বিভিন্ন স্থরের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন।

এই প্রকল্পের আওতায় খানখানাবাদ ১১ শত মিটার, বাহারছড়ায় ১১ শত মিটার ও সাধনপুরে ৩ শত মিটার খালখননে এ ব্যয় ধরা হয়েছে প্রায় ৬২ লক্ষ  টাকা।এ কার্যক্রম বাস্তবায় হ‌লে দীর্ঘ ঐ‌তিহ‌্যবাহী জলকদর খালের ভরাট হ‌য়ে ফসসি জ‌মি সহ ও বি‌ভিন্ন ভিটা বা‌ড়ি‌তে যে ক্ষ‌তি সাধন হ‌চ্ছে তা কিছুটা হ‌লে ও রেহাই পা‌বে ব‌লে উ‌ল্লেখ ক‌রেন বক্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়