শিরোনাম
◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক

প্রকাশিত : ১৬ মে, ২০২৬, ০৬:৫০ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নদী ভাঙন ও অনিয়ন্ত্রিত মাটি কাটায় অস্তিত্ব সংকটে চরভদ্রাসন

চরভদ্রাসন ও সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা ক্রমেই  অনিয়ন্ত্রিত মাটি কাটার কারণে অস্তিত্ব সংকটে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, গত কয়েক বছর ধরে অব্যাহতভাবে মাটি কাটার ফলে উপজেলার আয়তন ধীরে ধীরে কমে যাচ্ছে। বর্তমান পরিস্থিতি চলতে থাকলে ভবিষ্যতে ফরিদপুর জেলার মানচিত্র থেকেই চরভদ্রাসনের বড় একটি অংশ হারিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

উপজেলার বিভিন্ন নদীতীরবর্তী এলাকা, বিশেষ করে চরাঞ্চলগুলো, প্রতি বছরই তীব্র নদী ভাঙনের শিকার হচ্ছে। ভাঙনের ফলে বসতভিটা, ফসলি জমি ও গ্রামীণ অবকাঠামো নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় কৃষকরা।

স্থানীয় বাসিন্দারা জানান, নদীর তীর থেকে অবাধে মাটি কাটার কারণে ভাঙনের ঝুঁকি আরও বেড়ে গেছে। প্রভাবশালীদের একটি অংশ দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে মাটি কাটার কাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ পরিবর্তিত হয়ে আশপাশের এলাকা আরও ঝুঁকির মুখে পড়ছে।

কৃষকদের দাবি, প্রতিবছর জমি হারানোর কারণে ফসল উৎপাদন মারাত্মকভাবে কমে যাচ্ছে। এতে স্থানীয় অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ছে। অনেক পরিবার ইতোমধ্যে বাড়িঘর হারিয়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে এই অঞ্চলে বড় ধরনের পরিবেশগত ও অর্থনৈতিক বিপর্যয় দেখা দিতে পারে। নদী ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ, অবৈধ মাটি কাটা বন্ধ এবং চরাঞ্চলে পরিবেশবান্ধব পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন তারা।

এদিকে স্থানীয়রা দ্রুত সরকারি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের আশা, প্রশাসন দ্রুত পদক্ষেপ নিলে নদী ভাঙন নিয়ন্ত্রণের পাশাপাশি চরাঞ্চলের মানুষের জীবন ও জীবিকা রক্ষা করা সম্ভব হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়