শিরোনাম
◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান

প্রকাশিত : ১৫ মে, ২০২৬, ০৭:৫৪ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার 

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে কক্সবাজারের রামু থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৫ (র‌্যাব)।

শুক্রবার (১৫ মে) র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সালে চট্টগ্রামের মিরসরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১০(ক) ধারায় আব্দুল মাজেদ (৪৭) এর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। মামলার বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাকে দোষী সাব্যস্ত করে সাজা প্রদান এবং গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সাজা ঘোষণার পর থেকে আব্দুল মাজেদ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। পরে র‌্যাব-১৫ বিষয়টি নজরে এনে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করে।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক আ. ম. ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে সাজাপ্রাপ্ত ওই আসামি কক্সবাজারের রামু উপজেলার পূর্ব ওমখালী এলাকায় অবস্থান করছেন। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৪ মে) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এসময় পালানোর চেষ্টাকালে তাকে ঘেরাও দিয়ে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুল মাজেদ রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি এলাকার গনি সওদাগর পাড়ার মৃত গোলাম সোবহানের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধের কথা স্বীকার করেছেন। পরে তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের এ কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়