শিরোনাম
◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৩০ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে পঞ্চম দিনের মতো রেলপথ ও মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর-৪ আসন থেকে দুটি ইউনিয়নকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে ও পুনর্বহালের দাবিতে তৃতীয় দফায় পঞ্চম দিনের মতো ভাঙ্গায় সড়ক ও রেলপথ অবরোধের করেছে আন্দোলনকারীরা। এদিকে, সকাল -সন্ধ্যা অবরোধের কারণে ঢাকা-খুলনা, ফরিদপুর-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। লাগাতার অবরোধের ফলে চরম ভোগান্তিতে পড়েছে চালক ও সাধারণ যাত্রীরা।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে ভাঙ্গা উপজেলার পুখুরিয়া বাসস্ট্যান্ড, হামিরদী, মুনসুরাবাদ, ভাঙ্গা হাসপাতাল মোড় এলাকায় গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করে বিক্ষুদ্ধ এলাকাবাসী।

এদিকে, সড়ক ও রেলপথ অবরোধে বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবিলায় ব্যাপক সংখ্যক পুলিশ, এপিবিএন, সেনাবাহিনী মাঠে রয়েছেন।

জেলার চরভদ্রাসন-সদরপুর ও ভাঙ্গা উপজেলা নিয়ে ফরিদপুর- ৪ আসনভুক্ত ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনের সঙ্গে সংযুক্ত করার প্রতিবাদে ও পুনর্বহালের দাবিতে আগামী তিনদিন ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করে তারা।

এছাড়া দাবি আদায়ে ভাঙ্গা উপজেলার বিভিন্নস্থানে কয়েক দফা মহাসড়ক অবরোধ থাকায় দক্ষিণ অঞ্চলের ২১ জেলার যান চলাচলে বিঘ্ন ঘটে। মহাসড়কের এই অংশ এড়িয়ে বিকল্প পথে যান চলাচল করায় সময় ও ভোগান্তি বাড়ছে সাধারণ যাত্রীদের। তাই অন্তর্বর্ন্তী সরকার ও নির্বাচন কমিশনের কাছে তাদের দুটি ইউনিয়নকে পূর্বের অবস্থায় ফেরৎ দিতে জোর দাবি জানান আন্দোলনকারীরা।

প্রসঙ্গত, ফরিদপুর-৪ আসনটি ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত ছিল আর নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে ছিল ফরিদপুর-২ আসন। কিন্তু গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট অনুযায়ী ফরিদপুর-৪ আসনের হামিরদী ও আলগী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে গত কয়েক দিন ধরে ভাঙ্গায় একাধিকবার মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়