শিরোনাম
◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৫৬ বিকাল
আপডেট : ০৬ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে মহাসড়ক অবরোধের প্রধান সমন্বয়ক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় টানা তিন দিনের মহাসড়ক অবরোধ কর্মসূচি ঘোষণার প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিঞাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (১৪ সেপ্টেম্বর) ভোরে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুর-৪ আসন ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে পুনর্বিন্যাস করে ফরিদপুর-২ আসন নগরকান্দার সঙ্গে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে দুই ইউনিয়নের মানুষ বেশ কয়েকদিন ধরে মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে তৃতীয় দফায় সকাল-সন্ধ্যা তিন দিনের অবরোধ ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিঞা।

এদিকে, সাধারণ জনগণের চলাচল,নিরাপত্তা নিশ্চিত ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়। রাত থেকেই মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়, পাশাপাশি মহাসড়কে এবিসি তিনটি কামান ও একটি জল কামান নামানো হয়েছে।

এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিঞাকে রবিবার ভোরে গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য ডিবি দিতে পারবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়