শিরোনাম
◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২১ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে  নিখোঁজের ৩ দিন পর নদী থেকে শিশুর লাশ উদ্ধার, আটক ১

তপু সরকার হারুন, জেলা প্রতিনিধি শেরপুর: শেরপুরের ঝিনাইগাতীতে নিখোঁজের তিনদিন পর ইলিয়াস (১০) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। ১২ সেপ্টেম্বর শুক্রবার ভোরে উপজেলার কাংশা ইউনিয়নের গান্ধিগাঁও কালীস্থান সংলগ্ন কালঘোঁষা নদী থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। ইলিয়াস গান্দিগাঁও গ্রামের কালু গাজীর ছেলে ও স্থানীয় ব্র্যাক স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। এদিকে এ ঘটনায় নাজমুল ইসলাম নামে এক যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর রাত থেকে শিশু ইলিয়াস নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে ১০ সেপ্টেম্বর পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে শুক্রবার ভোরে বাড়ির পাশের কালঘোঁষা নদীতে তার মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।

পুলিশ জানায়, ইলিয়াসের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আটককৃত নাজমুলের মুরগির খামারের চারপাশে ঘের দেওয়া বিদ্যুতের তারে জড়িয়ে শিশুটির মৃত্যু হয়। পরে লাশ গুম করার উদ্দেশ্যে নদীতে ফেলে দেওয়া হতে পারে।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন বলেন, খবর পেয়ে শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সন্দেহভাজন হিসেবে নাজমুলকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। একইসাথে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়