শিরোনাম
◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:২৪ দুপুর
আপডেট : ২১ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারে বাঁধার মুখে উপজেলা প্রশাসন, সড়ক অবরোধ

হাবিবুর রহমান সোহেল, কক্সবাজার: প্রথমবারের মতো নেওয়া জলবায়ু উদ্বাস্তুদের সবচেয়ে বড় আবাসন প্রকল্পে প্রকৃত উদ্বাস্তুদের তালিকা করতে গিয়ে বাঁধার মুখে পড়েছে জেলা প্রশাসনের একটি দল। বৃহস্পতিবার সকাল ১০টায় কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতি পাড়ায় কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন চৌধুরীর নেতৃত্বে এ তালিকা করতে যাওয়া হয়।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ নিজাম উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সমিতি পাড়ার কিছু লোকজন বাসস্থানের সমস্যার কথা বলতে কয়েকদিন আগে আমাদের কাছে এসেছিলেন। তাদের দাবি ছিল, তারা প্রকৃত উদ্বাস্তু তাই দ্রুত সময়ের মধ্যে যেন তাদরকে পার্শ্ববর্তী খুরুশকুল এলাকায় গড়ে উঠা সরকারি আবাসন প্রকল্পে যেন ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়।

তিনি আরও বলেন, ফ্ল্যাট বরাদ্দ দিতে গেলে সরকারি কিছু নিয়ম রয়েছে, তার একটি হচ্ছে আগে তালিকা তৈরি করতে হবে। তারই প্রেক্ষিতে আজকে প্রশাসনের একটি দল তালিকা করতে সমিতি পাড়ায় গেলে স্থানীয় লোকজন তাদেরকে বাঁধা দেয়। স্থানীয়দের দাবি, সমিতি পাড়ার বাসিন্দাদের উচ্ছেদ করার জন্য তালিকাটি করা হচ্ছে তাই এলাকার বাসিন্দারা বাঁধা দিচ্ছেন। সকাল থেকে সমিতি পাড়ার বাসিন্দারা রাস্তায় বিক্ষোভ করে এর প্রতিবাদ জানাচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়