শিরোনাম
◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৫, ০১:১৩ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

 শেরপুর সীমান্তে বিপুল  পরিমান ভারতীয় ওষুধ, মদ ও গরু জব্দ

তপু সরকার হারুন, জেলা প্রতিনিধি শেরপুরঃ-শেরপুরের নালিতাবাড়ী ও ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, মদ ও গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৯ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে পৃথক অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী ও হালুয়াঘাট বিওপির বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালায়। ওইসময় ৪ হাজার ৮২৮ পিস ভারতীয় বিভিন্ন প্রকারের ঔষধ, ২৩ বোতল ভারতীয় মদ এবং ৭টি ভারতীয় গরু জব্দ করা হয়। তবে অভিযানের সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। জব্দ করা চোরাচালানি মালামালের বাজারমূল্য আনুমানিক ১৪ লাখ ৭০ হাজার ৪৫০ টাকা।

এ ব্যাপারে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, শেরপুর ও ময়মনসিংহ অঞ্চলের আন্তর্জাতিক সীমান্ত রক্ষায় বিজিবি সবসময়ই তৎপর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়