শিরোনাম
◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:২১ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে তিন ফসলী জমিতে রিয়া অটো রাইচ মিল বন্ধের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে সরকারি নিয়ম অমান্য করে অবৈধভাবে কৃষি জমিতে রিয়া অটো রাইচ মিল ও তিন ফসলী জমিতে পুকুর খনন বন্ধের দাবীতে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের সামনে ভুক্তভোগী কৃষক এস এম সোহাগ সরকারের নেতৃত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। রায়গঞ্জ থানা পুলিশ ও র‌্যাব ১২ এর সদস্যদের সহযোগিতায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ভুক্তভোগী কৃষক এস এম সোহাগ হোসেন বলেন, এই অটো রাইস মিল বন্ধ না করা হলে অটোমিলের বিষাক্ত কালো ধোঁয়া ও বিষাক্ত গ্যাসের কারণে এলাকা মানুষের বসবাসের অযোগ্য হয়ে পড়বে। তিনি আরো বলেন, উপজেলার চান্দাইকোনা মৌজায় তিন ফসলি জমিতে গড়ে উঠে স্থানীয় কতিপয় প্রভাবশালীদের বিসমিল্লাহ অটো রাইস মিল। এই রিয়া অটো রাইস মিল নির্মাণ কাজ বন্ধের জন্য ইতিমধ্যেই সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগও দাখিল করা হয়েছিলো। কিন্তু রায়গঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তার যোগসাজশে রাতারাতি নাম পরিবর্তন করে রিয়া অটো রাইস মিলকে পরিবেশ ছাড়পত্র ও তিন ফসলী জমিতে পুকুর খননের অনুমতি দেন।

ভুক্তভোগী কৃষক এস এম সোহাগ হোসেন বলেন, তিন ফসলী জমিতে গড়ে ওঠা বিধ্বংসকারী ও ফসলী জমি বিনষ্টকারীদের পরিবেশগত ছাড়পত্র বাতিল ও ফসলী জমিতে পুকুর খনন বন্ধ করতে হবে এবং পরিবেশ ও তিন ফসলী জমি রক্ষায় দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী কৃষক এস এম সোহাগ হোসেন, চান্দাইকোন ইউনিয়ন কৃষকদলের সিনিয়র সহসভাপতি রুবেল সরকার, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ওর্য়াড কৃষকদলের সাধারণ সম্পাদক মোমিন মিয়া,  কৃষকদল নেতা বাবু সেখ, বিএনপি নেতা আবু ওয়াজেদ সরকার প্রমুখ। মানববন্ধনে শত শত ভুক্তভোগী কৃষক অংশ গ্রহণ করেন।

এরআগে, মিলটির বিরুদ্ধে বিষাক্ত পানি, বর্জ্য, ছাই ও কালো ধোয়ায় ফসল ও পরিবেশ নষ্টের হাত থেকে রক্ষার অভিযোগে রিয়া অটো রাইস মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের পরিবেশ ভবন আগারগাঁও এ পরিবেশ অধিদপ্তরের যুগ্ন সচিব ও মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন কৃষকের ফসলের ক্ষতির অভিযোগে এক লক্ষ টাকা ক্ষতিপূরণ আদায় করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়