শিরোনাম
◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২৬, ১০:৪৪ রাত
আপডেট : ১৯ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

রাজধানীর গ্রিন রোড এলাকায় স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

বুধবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে পান্থপথের গ্রিন রোড এলাকায় এ গুলির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা হঠাৎ তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।  এ ঘটনায় আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিকেলে ভর্তি  করা হয়েছে। তিনি বেঁচে আছেন বলে জানা গেছে।

গুলিবিদ্ধ অবস্থায় গুরুতর আহত মুসাব্বিরকে দ্রুত পান্থপথের বিআরবি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের এডিসি ফজলু।

ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবহিত করা হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলছে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিহতের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়