শিরোনাম
◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩০ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুলশান থেকে ৬৫৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১

মো. রফিকুল ইসলাম মিঠু, ঢাকা: রাজধানীতে অভিনব কায়দায় মাদক ছড়িয়ে দিতে সক্রিয় সুযোগসন্ধানী চক্র। এতে কিশোর গ্যাং ও ছিনতাইকারীর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (২৭ ডিসেম্বর) ভোর ৬টার দিকে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব–১ জানতে পারে, গুলশান-১ এলাকা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ বাড্ডার দিকে নেওয়া হচ্ছে।

পরে র‌্যাবের একটি দল গুলশান থানাধীন বাসা নং ১৮, রোড নং ১১১–এর সামনে তল্লাশি চালায়। এ সময় একটি পিকআপ রেখে পালানোর চেষ্টা করলে মো. শাহজাহান (৩৭) নামের এক ব্যক্তি আটক হন।

গ্রেপ্তার শাহজাহান, পিতা: আব্দুল খালেক, মাতা: সাবিরন নেছা, ঠিকানা: নয়নকান্দি, ধোবাউড়া, ময়মনসিংহ (বর্তমান ঠিকানা: বোর্ডবাজার, গাজীপুর)

তল্লাশিতে পিকআপভ্যান থেকে ৬৫৯ বোতল (৪৯৪.২৫ লিটার) বিদেশি মদ উদ্ধার করা হয়।

র‌্যাব জানিয়েছে, উদ্ধারকৃত মদ ও পিকআপভ্যানসহ গ্রেপ্তার ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়