শিরোনাম
◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৫, ০৪:২৬ দুপুর
আপডেট : ০৭ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অননুমোদিত মোবাইল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে কারওয়ান বাজারে বিক্ষোভ (ভিডিও)

আগামী ১৬ ডিসেম্বর থেকে অননুমোদিত মোবাইল ফোন বন্ধ করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীর সার্ক ফোয়ারা মোড়ে বিক্ষোভ করেছেন মোবাইল ফোন ব্যবসায়ী ও তাদের কর্মচারীরা।

বিক্ষোভকারীরা এসময় রাস্তা অবরোধ করলে আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশ ব্যবসায়ী ও কর্মচারী আজ রোববার দুপুর ১টার দিকে কারওয়ান বাজারের কাছে জড়ো হন। পরে তারা একটি মিছিল বের করেন, যা বাংলামোটর ও কারওয়ান বাজার ঘুরে আসে।

ধানমন্ডির আনিকা টেলিকমের মালিক আলমগীর কবীর জানান, বর্তমান পরিস্থিতিতে ব্যবসা করা 'অসম্ভব' হয়ে পড়েছে, আর সে কারণেই তারা আন্দোলনে নেমেছেন।

তিনি বলেন, 'আমরা কর পরিশোধ করেই ব্যবসা করতে চাই, কিন্তু কর কাঠামো অবশ্যই যৌক্তিক হতে হবে।'

'সরকার আমাদের দাবি না মানলে সারা দেশের লাখো মোবাইল ফোন ব্যবসায়ীর অংশগ্রহণে আমরা ঢাকায় মহাসমাবেশ করব', বলেন তিনি।

বাড্ডার ব্যবসায়ী শামিউল ইসলাম বলেন, 'আমরা চাই সরকার বর্তমান কর কমাক। আমরা আইন মেনে ব্যবসা করতে চাই, তবে আইনটি যেন ক্রেতা ও ব্যবসায়ী—উভয়ের স্বার্থ রক্ষা করে।'

এদিকে, আগামী ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) কার্যকরের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে আজ ঢাকাসহ দেশের অনেক মোবাইল ফোনের দোকান বন্ধ রাখা হয়েছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়