শিরোনাম
◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৫, ০২:৫৬ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোহরাওয়ার্দীতে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন: পাঁচ দেশের শীর্ষ আলেমদের সাথে উপস্থিত বিএনপি নেতা সালাহ উদ্দিন

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন’ এ পাঁচদেশের ধর্মভিত্তিক দল ও সংগঠনের নেতারা অংশগ্রহণ করেছেন। শনিবার (১৫ নভেম্বর) সকাল থেকে শুরু হয়ে এই সমাবেশ চলছে এখনও। সম্মেলনে বিএনপির অন্যতম প্রভাবশালী নেতা সালাহ উদ্দিন আহমদ অংশ নিয়েছেন।

সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে এই মহাসম্মেলন হচ্ছে। বাংলাদেশ এই মহাসম্মেলনের তত্ত্বাবধান করছে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি। ধর্মীয় নেতাদের এই অনুষ্ঠানে বিএনপির অংশগ্রহণের কারণ হিসেবে একটি সূত্র জানিয়েছে, ভোটের সমীকরণ থেকেই বিএনপি সমাবেশে গেছে। বিএনপির মূল লক্ষ্য নির্বাচন। সবাইকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়া। এবং এই কাজটিই বিগত ১৬ বছর ধরে প্রধান দাবি ছিল বিএনপির। সবমিলিয়ে এখনও জনগণের সরাসরি প্রতিনিধিত্ব নিশ্চিত হয়নি বলে সূ্ত্র জানায়।

সম্মেলনে যোগ দিয়েছেন সারা দেশ থেকে আসা মুসল্লিরা । এই সম্মেলনকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সড়কে শৃঙ্খলা রোধে রয়েছেন ‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’-এর ভলান্টিয়ার দল।

অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন, পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য ও জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান, পাকিস্তানের ইসলামি চিন্তাবিদ মাওলানা ইলিয়াস গুম্মান, পাকিস্তানের বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা হানিফ জালন্দরি, পাকিস্তানের ইউসুফ বিন্নুরি টাউন মাদ্রাসার নায়েবে মুহতামিম আহমাদ ইউসুফ বিন্নুরি।

ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানি, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানী, ইন্টারন্যাশনাল খতমে নবুয়ত মুভমেন্ট, সৌদি আরবের নায়েবে আমির শায়খ আবদুর রউফ মাক্কি, মিসরের আল-আজহার ইউনিভার্সিটির অধ্যাপক শায়খ মুসআব নাবিল ইবরাহিম।

দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামদের মধ্যে থাকছেন শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, মামুনুল হক, খলিল আহমাদ কুরাইশী, মাহমুদুল হাসান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক প্রমুখ। মহাসম্মেলনে সভাপতিত্ব করছেন মাওলানা আবদুল হামিদ (পীর সাহেব, মধুপুর)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়