শিরোনাম
◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৫, ০৩:৩০ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার মৎস্য উপদেষ্টার ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল নিক্ষেপ

রাজধানীর মোহাম্মদপুরে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উপদেষ্টা ফরিদা আক্তারের ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। সোমবার সকাল ৭টা ১০ মিনিটের দিকে স্যার সৈয়দ রোডে উপদেষ্টার প্রবর্তনা ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ আহত বা হতাহত হয়নি।

সকাল ৭টা ১০ মিনিটের দিকে দুটি মোটরসাইকেলে দুই ব্যক্তি স্যার সৈয়দ রোড, বাড়ি নং- ০৬/০৮ এসে ফরিদা আক্তারের ব্যবসা প্রতিষ্ঠান ‘প্রবর্তনা’-এর ভেতর একটি এবং রাস্তার ওপর আরেকটি ককটেল নিক্ষেপ করে। দুটি ককটেলই বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন এসেছেন।

বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বলেন, সকালের দিকে গলির ভেতরে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উপদেষ্টার ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে দুষ্কৃতিকারীরা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম কাজ করছে। এ ঘটনায় জড়িত দুষ্কৃতিকারীদের  দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।  

এদিকে ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  এ বিষয়ে ধানমন্ডি জোনের সহকারী কমিশনার (এসি) শাহ মোহাম্মদ তারিকুজ্জামান গণমাধ্যমকে জানান, আজ আনুমানিক সকাল ৭টায় ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালের সামনে দুইটি এবং রাপা প্লাজার বিপরীত পাশ থেকে মাইডাস সেন্টারের সামনে আরও দুইটি ককটেল বিস্ফোরণ ঘটায় মোটরসাইকেল আরোহীরা। 

তিনি আরও বলেন, ‘ককটেল বিস্ফোরণে কোনো হতাহত নেই। আলামত ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়